বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপের সুস্থতা কামনায় দোয়া ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সমশের আলী মোহন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দলীয় সহযোদ্ধা খাদেম নিয়ামুল নাসির আলাপ দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর অসুস্থতা দলীয় নেতাকর্মীদের জন্য কষ্টের হলেও সবাই আশাবাদী, তিনি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও রাজপথে নেতৃত্ব দেবেন।তিনি আরও বলেন, এ দোয়া মাহফিল শুধু একজন নেতার সুস্থতা কামনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সংগ্রামের প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আলাপের ভূমিকা রয়েছে উল্লেখ করে তাঁর দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন তিনি।
দোয়া মাহফিলে জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, সদস্যসচিব শেখ মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, ছাত্রদলের সভাপতি মোল্লা আতিকুর রহমান রাসেল, সাধারণ সম্পাদক নিয়ামুর কবির রাহুর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুল ইসলাম শান্ত, সদস্যসচিব ডালিম ফকির, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলী, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা এবং জাসাসের সাধারণ সম্পাদক নারগীস আক্তার লুনাসসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এছাড়া থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশ নেন।অনুষ্ঠান শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
Reporter Name 









