Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালুর দাবি, ট্রেন থামিয়ে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:39:47 pm, Wednesday, 14 October 2026
  • 57 বার

বাগেরহাট প্রতিনিধি

বেনাপোল-খুলনা-মোংলা রেলপথের বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা রেলস্টেশন চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভাগা রেলস্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় আগামী ১৫ দিনের মধ্যে স্টেশনটি চালুর দাবি জানানো হয়। পাশাপাশি ভাগা স্টেশনে মোংলাগামী একটি ট্রেন থামিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। মানববন্ধনে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন রামপাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারি, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফিরোজ কবির এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে শত শত কোটি টাকা ব্যয়ে ভাগা বাজারসংলগ্ন এলাকায় পূর্ণাঙ্গ রেলস্টেশন নির্মাণ করা হয়েছে। মোংলা-বেনাপোল রেলপথে নিয়মিত ট্রেন চলাচল করলেও ভাগা স্টেশনে কোনো ট্রেন থামে না। এতে রামপাল উপজেলার ব্যবসায়ীসহ সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। তাঁরা আরও বলেন, ভাগা রেলস্টেশন চালুর দাবিতে ইতিমধ্যে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত স্টেশনটি চালুর বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মানববন্ধন থেকে আগামী ১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালু করার দাবি জানানো হয়। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫ দিনের মধ্যে ভাগা রেলস্টেশন চালুর দাবি, ট্রেন থামিয়ে বিক্ষোভ

আপডেট টাইম : 07:39:47 pm, Wednesday, 14 October 2026