Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে বাগেরহাট সদর হাসপাতাল পরিদর্শন এনসিপি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দের

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:41:54 pm, Saturday, 17 October 2026
  • 76 বার

বাগেরহাট প্রতিনিধি

দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বাগেরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাগেরহাট পৌরসভা শাখার নেতৃবৃন্দ এবং জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব। পরিদর্শনকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন তাঁরা। এ সময় ডেঙ্গু আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং হাসপাতালের পরিবেশ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। আলোচনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক রোগীদের সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত লোকজন না রাখার আহ্বান জানান। তিনি বলেন, রোগীর সঙ্গে অতিরিক্ত লোকজনের উপস্থিতি হাসপাতালের পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারে। তাই রোগীদের সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাগেরহাট পৌরসভা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবের হাওলাদার ও যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ যোবায়ের হোসেন এবং জাতীয় ছাত্রশক্তি, বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদ। পরিদর্শন ও মতবিনিময়কালে জনস্বাস্থ্য সুরক্ষা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বিস্তার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণ এবং হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবার সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণে বাগেরহাট সদর হাসপাতাল পরিদর্শন এনসিপি ও ছাত্রশক্তির নেতৃবৃন্দের

আপডেট টাইম : 08:41:54 pm, Saturday, 17 October 2026