Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, এক দিনের রিমান্ড মঞ্জুর

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:39:21 pm, Saturday, 17 October 2026
  • 71 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমান (৭৯) হত্যা মামলায় মো. মোখলেছ মোল্লা (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৭ অক্টোবর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের একটি ভাড়া বাসা থেকে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের বেতাগা গ্রামের মৃত মজলু মোল্লার ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। নিহত অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর মো. হাফিজুর রহমানের ছেলে বাদী হয়ে এ ঘটনায় ফকিরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর দিবাগত রাতে ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমান। গভীর রাতে দুর্বৃত্তরা কৌশলে তাঁদের ঘরে প্রবেশ করে চেতনানাশক স্প্রে করে অচেতন করে ফেলে। এরপর ঘর থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

পরদিন সকাল ১১টার দিকে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে প্রতিবেশী, আত্মীয়-স্বজন, ইউনিয়ন পরিষদ এবং থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাফিজুর রহমান ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হাফিজুর রহমানকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ ও ডিবির যৌথ অভিযানে মোখলেছ মোল্লাকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ অক্টোবর তাঁকে বাগেরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত অব্যাহত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে অবসরপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টর হত্যা মামলায় আসামি গ্রেপ্তার, এক দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট টাইম : 06:39:21 pm, Saturday, 17 October 2026