Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

কচুয়ায় র‍্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:10:04 pm, Sunday, 22 March 2026
  • 293 বার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের কচুয়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মানজারুল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।রোববার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাইনবোর্ড চত্বর সংলগ্ন ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।আটক মানজারুল পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের চালিতাখালী গ্রামের হাসেম শিকদারের ছেলে।র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর টুআইসি মেজর নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল কচুয়ার সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনের দায়ে চালক মানজারুলকে হাতেনাতে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধারকৃত গাঁজার চালানটি ফেনী সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে পিকআপযোগে বাগেরহাটে আনা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, এসব মাদক বাগেরহাট ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায় সরবরাহের পরিকল্পনা ছিল তার।অভিযান শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত পিকআপ ভ্যানসহ আটক মানজারুলকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

কচুয়ায় র‍্যাবের অভিযানে ৬৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট টাইম : 09:10:04 pm, Sunday, 22 March 2026