Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

ফকিরহাটে অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি হওয়া ছাগল, উদ্ধার করেছে পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:19:34 pm, Monday, 20 July 2026
  • 361 বার

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় অভিযোগ দায়েরের ৬ ঘণ্টার মধ্যেই স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় অভিযুক্ত আরিফ শেখের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, টাউন নওয়াপাড়া গ্রামের বাসিন্দা রাহিলা বেগম গত ১৫ জুলাই ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আরিফ শেখ তার একটি ছাগল নিয়ে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত ছাগল নেওয়ার কথা স্বীকার করলেও তা ফেরত দিতে অস্বীকৃতি জানায় এবং উল্টো হুমকি-ধামকি দেয়।

অভিযোগের পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বুধবার দুপুর ২ টায়  অভিযুক্ত আরিফ শেখের কাছ থেকে ছাগল উদ্ধার করে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, আরিফ শেখের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, সরকারি জমি দখল করে মাছ চাষ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ দীর্ঘদিনের। এসব বিষয়ে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

ফকিরহাটে অভিযোগের ৬ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি হওয়া ছাগল, উদ্ধার করেছে পুলিশ

আপডেট টাইম : 07:19:34 pm, Monday, 20 July 2026