Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৩ বছরের শিশুকে স্টেশনে ফেলে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:17:41 pm, Saturday, 1 August 2026
  • 102 বার

নিজস্ব প্রতিবেদক।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা হল্ট রেলস্টেশনে ৩ বছরের  শিশুকে প্ল্যাটফর্মে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা খাতুন (২৭) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা খাতুন সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

জিআরপি পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শুক্রবার রাতে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী সীমান্ত এক্সপ্রেস দর্শনা হল্ট ট্রেন স্টেশনে পৌঁছায়। এ সময় ওই নারী তিন বছরের শিশু কন্যা লামিয়া ইসলাম আয়াতকে ষ্টেশনের প্ল্যাটফর্মে রেখে আকস্মিকভাবে চলন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরপরই স্থানীয় জনগণ ও রেলওয়ে পুলিশ দ্রুত এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ রাতেই ক্লিনিক থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

নিহতের স্বামী নজরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে তার স্ত্রী নিলুফা খাতুন শিশু সন্তান লামিয়া ইসলাম আয়াতকে সঙ্গে নিয়ে একই উপজেলার উকতো গ্রামে বাবার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি। গভীর রাতে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারি এ দূর্ঘটনার বিষয়টি। তিনি আরো জানান, কয়েক মাস ধরে তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল। দর্শনা হল্ট রেলওয়ে জিআরপি ফাড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অক্ষত শিশুটি রাতেই নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ বলেও জানান তিনি ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

৩ বছরের শিশুকে স্টেশনে ফেলে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট টাইম : 05:17:41 pm, Saturday, 1 August 2026