বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যে লিপ্ত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতা কামরুজ্জামান টুকু শেখকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) দুপুরে টুকু শেখকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে রোববার দিবাগত রাত ১২টার দিকে মোংলা থানা পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতার প্রতারকের কামরুজ্জামান টুকু শেখকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে অবৈধ তদবির ও ফায়দা হাসিলের চেষ্টা করে আসছিল—এমন গোপন সংবাদ পায় পুলিশ। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রযুক্তির সহায়তা নিয়ে আসামির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে মোংলা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।এ সময় গ্রেপ্তারকৃত টুকুর নিকট থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সম্বলিত একটি সিল এবং একটি অফিশিয়াল স্টাম্প প্যাড জব্দ করা হয়, যা তারা প্রতারণার কাজে ব্যবহার করত।এ ঘটনায় রোববার দিনগত রাতেই জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তারকৃত আসামির নাম উল্লেখসহ তার সাথে সরাসরি জড়িত আরও সহযোগীদের বিরুদ্ধে মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, চক্রের বাকী সদস্যদের গ্রেপ্তার এবং পুরো নেটওয়ার্কের হোতাদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















