Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড।

  • Reporter Name
  • আপডেট টাইম : 08:21:15 pm, Monday, 10 August 2026
  • 35 বার

বাগেরহাট প্রতিনিধি।

বাগেরহাটের মোরেলগঞ্জ মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রয় ও সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হোগলাপাশা ইউনিয়ন ও মোরেলগঞ্জ পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের সহায়তায় ওই অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে জেসমিন আক্তার (হোগলাপাশা)কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড, মেহেদী হাসান সজিব (সানকিভাংগা)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড, আব্দুর রহমান (সানকিভাংগা)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সিরাজ শেখ (সানকিভাংগা)কে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া আদালত প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ  জানান, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযান, চারজনের কারাদণ্ড।

আপডেট টাইম : 08:21:15 pm, Monday, 10 August 2026