Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ইভ্যালির চেয়ারম্যান-এমডির ব্যাংক হিসাব স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:06:13 pm, Friday, 28 August 2020
  • 685 বার

অনলাইন শপিং সাইট ইভ্যালিডটকমডট লিমিটেডসহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) মো. রাসেলের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দেশে কার্যত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়ে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তিনটি হিসাবের সব প্রকার লেনদেনের তথ্য চাওয়া হয়েছে পাঁচ কর্ম দিবসের মধ্যে।
চিঠিতে ইভ্যালির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের নামের পাশে নতুন ও পুরাতন জাতীয় পরিচয়পত্র নম্বরও উল্লেখ করা হয়েছে।
এছাড়া বর্ণিত প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের নামে পরিচালিত হিসাবগুলোর হিসাব খোলার ফর্ম, কেওয়াইসি, হিসাব খোলার শুরু থেকে হালনাগদ লেনদেনের বিবরনী এবং বর্ণিত সময়ে উক্ত হিসাবগুলোতে ৫০ লাখ টাকা জমা ও তদুর্ধ টাকা ও উত্তোলন সংশ্লিষ্ট তথ্য/দলিলাদি (জমা ভাউচার/পে-অর্ডার/চেক/প্রেরক ও প্রাপক হিসাবের তথ্য এবং জমাকারী/উত্তোলনকারী ব্যক্তির ছবিযুক্ত আইডির কপি) পত্র ইস্যুর পাঁচ কর্ম দিবসের মধ্যে সরবরাহ করার অনুরোধ করা হয়েছে চিঠিতে।

বিএফআইইউ প্রধান আবু হেনা মোহাম্মদ রাজী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইভ্যালির বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এমডির ব্যাংক হিসাব খতিয়ে দেখা হচ্ছে।

অস্বাভাবিক ক্যাশ ব্যাক অফার দিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে দীর্ঘ সময় পরে পণ্য সরবরাহ করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ইভ্যালির চেয়ারম্যান-এমডির ব্যাংক হিসাব স্থগিত

আপডেট টাইম : 12:06:13 pm, Friday, 28 August 2020