Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

বাগেরহাটে দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে সিআইডি

  • Reporter Name
  • আপডেট টাইম : 11:09:36 pm, Thursday, 8 June 2023
  • 194 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপালে অনলাইন জুয়া খেলা ও বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া অবৈধ লেনদেনের অপরাধে দুই জুয়ারিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (০৭ জুন) সন্ধ্যায় রামপাল উপজেলার চাকশ্রী ও কুমলাই এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি মুঠোফোন ও একটি কম্পিউটার জব্দ করা হয়েছে।আটককৃতরা হলেন, রামপাল উপজেলার ব্রিচাকশ্রী এলাকার মৃত সৈয়দ মুনতাজ আলীর ছেলে সৈয়দ সোহাগ হোসেন (২৯) এবং কুমলাই এলাকার শেখ আলী আকবরের ছেলে শেখ রিপন উদ্দিন (৩০)। আটককৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ৩০(২)/৩৫ ধারায় মামলা রামপাল থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে সিআইডি’বাগেরহাট কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ সোহাগ হোসেন ও শেখ রিপন উদ্দিন নামের দুই অনলাইন জুয়ারিকে আটক করা হয়েছে। এরা কম্পিউপটার ও মোবাইল ব্যবহার করে অনলাইনে বিপুল অংকের লেনদেন করে আসছিল। অনলাইন জুয়ার মাধ্যমে তারা এলাকার সাধারণ মানুষ, উঠতি বয়সী তরুণ, যুবক ও শিক্ষার্থীদের বিপথে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তাদের মুঠোফোন ও কম্পিউটারে বিপুল অংকের অবৈধ লেনদেনের প্রদান পাওয়া গেছে।
অনলাইনে লেনদেনের টাকা দেশের বাইরে পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নে সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান রন্টু বলেন, তারা কত টাকা লেনদেন করেছে এবং এই টাকা আসলে কোথায় গেছে এটা জানার জন্য বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। বিশেষজ্ঞের প্রতিবেদন পেলে তাদের আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য ও টাকা কোন খাতে ব্যবহৃত হয়েছে বা এই টাকা কোন ভাবে পাচার হয়েছে কি না তা জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দুই অনলাইন জুয়াড়িকে আটক করেছে সিআইডি

আপডেট টাইম : 11:09:36 pm, Thursday, 8 June 2023