Dhaka , Sunday, 1 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না          —–ডা. শফিকুর রহমান জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত  ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
প্রত্যেক বছর কেবল মাদকের কারণে বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকা (৪৮১ মিলিয়ন মার্কিন ডলার) পাচার হয়ে যায়। অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

মাদক ব্যবসার মাধ্যমে অর্থ পাচারে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:45:25 pm, Sunday, 11 June 2023
  • 309 বার

আন্তর্জাতিক ডেস্ক

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাড (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট) গত বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।আঙ্কটাডের ওয়েবসাইটে বাংলাদেশ থেকে অবৈধ অর্থপ্রবাহসংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে বার্ষিক গড়ে ৪৮১ মিলিয়ন মার্কিন ডলারের বাহ্যিক অবৈধ অর্থপ্রবাহ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেথামফেটামিন ট্যাবলেট, হেরোইন, বুপ্রেনরফিন এবং ফেনসিডিল বেচাকেনার মাধ্যমে এই অর্থ পাচার করা হয়েছে।জাতিসংঘের অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইমের (ইউএনওডিসি) সহায়তায় আঙ্কটাড এই প্রতিবেদন তৈরি করেছে। তবে এই প্রতিবেদনে বাংলাদেশ থেকে পাচার করা টাকার হিসাব অনুমানভিত্তিক বলে জানিয়েছে সংস্থাটি।প্রতিবেদনে বাংলাদেশসহ বিশ্বের ৯টি দেশের মাদক সংক্রান্ত অবৈধ অর্থপ্রবাহের হিসাব তুলে ধরা হয়েছে। অন্য দেশগুলো হলো আফগানিস্তান, কলম্বিয়া, ইকুয়েডর, মালদ্বীপ, মেক্সিকো, মিয়ানমার, নেপাল ও পেরু।কর্মকর্তারা বলেছেন, দেশের ভেতরে চোরাচালান করা মাদকের সর্বোচ্চ ২০ শতাংশ উদ্ধার করা হয়। ফলে উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য পাঁচগুণ বাড়িয়ে অর্থপাচারের হিসাব করেছে ইউএনওডিসি। তাদের কাছ থেকে তথ্য নিয়েই মাদক সংক্রান্ত অর্থ পাচারের অনুমানভিত্তিক এই হিসাব করেছে আঙ্কটাড।প্রতিবেদন অনুযায়ী, মাদকের মাধ্যমে অর্থ পাচারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান পঞ্চম। অন্যদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে মাদকের মাধ্যমে অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষে রয়েছে। তালিকায় এশিয়ার পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশের পরই রয়েছে মালদ্বীপ (দ্বিতীয়) ও নেপাল (তৃতীয়)। আর চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে আফগানিস্তান এবং মিয়ানমার।আঙ্কটাড বলছে, অবৈধ মাদকের অর্থপ্রবাহের হিসাবে বিশ্বে প্রথম স্থানে রয়েছে মেক্সিকো। এরপরে রয়েছে যথাক্রমে কলম্বিয়া (দ্বিতীয়), ইকুয়েডর (তৃতীয়), পেরু (চতুর্থ) এবং বাংলাদেশ (পঞ্চম)।জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক এই সংস্থা বলেছে, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক বাংলাদেশে ঢুকছে। এর ফলে মাদক কেনার অর্থ দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রত্যেক বছর কেবল মাদকের কারণে বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকা (৪৮১ মিলিয়ন মার্কিন ডলার) পাচার হয়ে যায়। অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্থ পাচারের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বে পঞ্চম এবং এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।

মাদক ব্যবসার মাধ্যমে অর্থ পাচারে এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

আপডেট টাইম : 07:45:25 pm, Sunday, 11 June 2023