Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলেও ঢাকায় স্থিতিশীল: স্বাস্থ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:53:29 pm, Sunday, 13 August 2023
  • 149 বার

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলে ঢাকায় স্থিতিশীল রয়েছে। সারা দেশে প্রায় সাড়ে ৯ হাজার ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন এবং প্রায় ৮২ হাজার মানুষ আক্রান্ত। আর ঢাকায় রোগীদের জন্য প্রায় ৩ হাজার শয্যা রয়েছে। এরমধ্যে ২ হাজারের বেশি রোগী ভর্তি আছে এবং ঢাকার বাহিরে ৫ হাজার শয্যা রয়েছে। আশা করছি, রোগীদের জন্য শয্যার সংকট হবে না।’

রোববার মানিকগঞ্জে শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য বিভাগের অধীনে ২০ হাজার প্রতিষ্ঠানে আড়াই লাখ বৃক্ষ রোপণ করা হবে। মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় মন্ত্রী আরও বলেন, দেশে এখন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। এতে যেখানে সেখানে পানি জমি যাচ্ছে। ওই জমা পানিতে এডিস মশার জন্ম হচ্ছে। এজন্য সবাইকে সচেতন হতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবুজ শ্যামল সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। বৃক্ষরোপণের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। এই কর্মসূচিটি জাতির জনকের প্রতি উৎসর্গ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য বিভাগের পরিচালক প্রশাসন সামিউল ইসলাম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, পরিচালক ডা. মা.আরশাদ উল্লাহ, সিভিল সার্জন মোয়াজ্জেম হোসেন খান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম  ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি খারাপ হলেও ঢাকায় স্থিতিশীল: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট টাইম : 07:53:29 pm, Sunday, 13 August 2023