Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
আসামী ধরতে যেয়ে ওসি ও এসআই আহত

মাদক সেবীর দায়ের কোপে পথচারী নিহত, আসামী ধরতে যেয়ে ওসি ও এসআই আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:54:19 pm, Sunday, 17 September 2023
  • 239 বার

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে এক মাদকসেবী যুবকের লোহার রডের আঘাত ও দায়ের কোপে এক পথচারী নিহত হয়েছে। এঘটনায় ওই যুবককে ধরতে গিয়ে চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ আহাত,র ঘটনা রোববার  বেলা ১১ টায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় ঘটেছে। এর আঘে একই স্থানে ১৬ সেপ্টে¤\^র শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পথচারী কৃষ্ণপদ হীরার (৫০) ওপর লোহার রড ও দা দিয়ে ওই যুবক হামলা করে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ হামলাকারী শাহীন শেখ (২৫) কে আটক করেছে। চিতলমারী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ গোলাম কিবরিয়া খান এ সব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, শনিবার  সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বড়বাড়িয়া ইউনিয়নের চরবড়বাড়িয়া গ্রামের রসিক লাল হীরার ছেলে কৃষ্ণপদ হীরা পার্শ্ববর্তী আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন। এ সময় তিনি গ্রামের হাবিব ফকিরের বাড়ির সামনে রাস্তায় পৌঁছালে একই গ্রামের সুন্দর আলী শেখের ছেলে নেশাগ্রস্ত শাহীন শেখ তাকে বিনা কারণে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রোববার সকাল সাড়ে ৮ টায় কৃষ্ণপদ হীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ খবর পেয়ে থানা পুলিশ হামলাকারী যুবককে আটক করতে গেলে শাহীন শেখ লোহার রড় ও দা দিয়ে পুলিশের উপর হামলা চালায় হামলায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ তরিকুল ইসলাম ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ রেজাউল ইসলাম গুরুতর আহত হয়েছেন। পুলিশ হামলাকারী শাহিন শেখকে আটক করেছে।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোঃ মামুন হাসান বলেন, ‘আহত অবস্থায় দুই পুলিশ কর্মকর্তা হাসপাতালে ভর্তি হয়েছেন। ওসি তদন্তর মাথায় ৮ টি সেলাই লেগেছে। এসআই বাম হাতে আঘাত পেয়েছেন। তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা গুরুত্বে সাথে তাদের চিকিৎসা সেবা প্রদান করছি।’ #

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

আসামী ধরতে যেয়ে ওসি ও এসআই আহত

মাদক সেবীর দায়ের কোপে পথচারী নিহত, আসামী ধরতে যেয়ে ওসি ও এসআই আহত

আপডেট টাইম : 06:54:19 pm, Sunday, 17 September 2023