নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেন, এখন বিএনপি মাঠে নেই। স্বাভাবিকভাবেই মাটির সাথে মিশে গেছে। আগামী নির্বাচনের পর আমরা এদেরকে কবর নিয়ে রাজনৈতিক জানাজা পড়িয়ে ছাড়ব ইনশা আল্লাহ।। লন্ডনে কোর্ট টাই পড়ে ভিডিও কলের মাধ্যমে এদেশের নেতৃত্ব দেওয়া যাবে না। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া বিষ্ণুপুর স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।শেখ তন্ময় আরও বলেন, আপনারা আপনাদের ক্ষমতা ও সাংগঠনিক শক্তি দিয়ে ভোটারদেরকে উপস্থিত করবেন। প্রমান করবেন এই অঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। এই অঞ্চলের মানুষ উন্নয়ন চায়। আগামীতেও এই অঞ্চলের উন্নয়ন অব্যাহত থাকবে। বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী সভায় শেখ তন্ময়ের বোন ফজিলাতুন্নেছা অনন্যা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, তালুকদার আব্দুল বাকি, শরীফা খানমসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন। স্থানীয়দের স্বতস্ফূর্ত অংশগ্রহনে নির্বাচনী সভা জনসভায় রুপ নেয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
ভোটারদের কেন্দ্রে নেওয়ার আহবান-শেখ তন্ময়ের
সর্বশক্তি দিয়ে ভোটারদের কেন্দ্রে নেওয়ার আহবান-শেখ তন্ময়ের
-
Reporter Name - আপডেট টাইম : 04:25:32 pm, Wednesday, 27 December 2023
- 170 বার
জনপ্রিয় সংবাদ




















