নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ক্রাচ ও ইয়ারিং এইড ( শ্রবন যন্ত্র) বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে দৈবজ্ঞহাটি বাজার এলাকায় নবলোক পরিষদের পক্ষ থেকে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার।
এসময়, নবলোক পরিষদের নির্বাহী পরিচালক কাজী রাজীব ইকবাল, উপ নির্বাহী পরিচোলক মোঃ আলতাফ হোসেন, পরিচালক মোঃ ফখরুল ইসলাম, এরিয়া ম্যানেজার পার্থ রায় চৌধুরী, পিকেএসএফের রাশেদুজ্জামান, নবলোকের আবুল কালাম আজাদ, মোঃ ইসমাইল হোসেন, সৈকত হোসেন, সজিব কুমারসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
এদিন ২১ জন প্রতিবন্দী ও দরিদ্র মানুষের মাঝে হুইলচেয়ার, ক্রাচ ও ইয়ারিং এইড (শ্রবন যন্ত্র) বিতরণ করা হয়। বিনামূল্যে প্রয়োজনীয় এসব উপকরণ পেয়ে খুশি দরিদ্ররা।
হুইল চেয়ার পাওয়া সুমন ব্যাপারী বলেন, হাত ও পায়ে খুবই সমস্যা হাটতে পারি না। সারাদিন ঘরে বসে থাকি, এখন হুইল চেয়ার পেলাম, মাঝে মাঝে বাইরে বের হতে পারব।
আব্দুর রহমান নামের এক যুবক বলেন, একটা পায়ে সমস্যা আমি ঠিকমত হাটতে পারি না। একটি ক্রাচ দিয়েছে নবলোক আমাকে। এখন স্বাচ্ছন্দে হাটতে পারব ইনশা আল্লাহ।
পিকেএসএফ-র ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেন, পিকেএসএফ তার সহযোগীদের নিয়ে মানুষের কল্যানে কাজ করে আসছে। আজকের প্রতিবন্ধীদের যে উপকরণ দেওয়া হচ্ছে এগুলো খুবই কার্য্যকর, এসবের যতœ করবেন। প্রতিবন্ধী মানুষদেরকে সুস্থ্য মানুষের থেকে বেশি যতœ করবেন। তা হলে, পরিবার ও সমাজে শান্তি আসবে আশাকরি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার-ক্রাচ বিতরণ
-
Reporter Name - আপডেট টাইম : 12:55:11 pm, Wednesday, 27 December 2023
- 244 বার
Tag :
হুইলচেয়ার-ক্রাচ বিতরণ
জনপ্রিয় সংবাদ




















