বাগেরহাট প্রতিনিধি।
সুইজারল্যান্ড সরকারের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের তত্ত্বাবধায়নে রূপান্তর কর্তৃক বাস্তবায়নাধীন অপরাজিতা : নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আওতায় জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সোমবার সকাল ১১টায় কচুয়া উপজেলা অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে কচুয়া শেখ তন্ময় মিলনায়তনে “জেন্ডার ও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়।কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার এর সভাপতিত্বে ও রূপান্তরের অপরাজিতা প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা বেগম, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অপরাজিতা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষ টুটুল। সভাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা প্রোগ্রাম সমন্বয়কারী মোঃ আতাবুর রহমান টিপু। কচুয়া উপজেলার ৭ টি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্য ও অপরাজিতা বৃন্দ উপস্থিত ছিলেন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 

















