নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের কচুয়ায় আবহাওয়া জনিত কারণে মারা যাচ্ছে মনকে মন রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন ধরণের কার্প জাতীয় মাছ। হঠাৎ করে মৎস্য ঘেরের মাছ পানির উপরে ভেসে উঠতে শুরু করে। এক পর্যায়ে কার্প জাতীয় মাছগুলো মাছ গুলো মারা যেতে থাকে। গেল দুই দিনে কচুয়া উপজেলার চরকাঠি গ্রামের আব্দুল জব্বার শেখের ৭০ মনের বেশি মাছ মারা গেছে। এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন মাছ তিনি। মরে যাওয়া মাছগুলো ঘেরের পাড়েই মাটি চাপা দেওয়া হচ্ছে। মাছের অস্বাভাবিক মৃত্যুতে দুশ্চিন্তায় পড়েছেন আশপাশের চাষীরাও।
রবিবার (১৭ মার্চ) সকালে আব্দুল জব্বার শেখের ঘেরে গিয়ে দেখাযায় পানির উপরে বিপুল পরিমান সাদা মাছ ভেসে রয়েছে। শ্রমিকরা মাছ উঠিয়ে ঘেরের পাড়ে মাটি চাপা দিচ্ছেন। গেল দুই দিনে মাছের মৃত্যু ঠেকাতে নতুন পনি সরবরাহের পাশাপাশি বিভিন্ন ঔষধ (এ্যাকোয়া প্রডাক্ট) ব্যবহার করলেও কোন উপকার হয়নি বলে জানান ঘের চাষীর ছেলে আব্দুর রহিম শেখ।
তিনি বলেন, গেল বৃহস্পতিবার থেকে মাছ ভেসে উঠছে। ভাবছি হয়ত খাবারের জন্য। পরে শুক্রবার সকাল থেকে দেখি প্রচুর পরিমান মাছ মরে ভেসে উঠেছে। বিভিন্ন খাবারের দোকানীর সাথে কথা বলে এনার্জি সী, অক্সিজেন, গ্যাসোনীল, প্রবায়োটিকসহ বিভিন্ন ধরনের এ্যাকোয়া পন্য ব্যবহার করেছি। তারপরও কোন কাজ হয়নি। এখনও মারা যাচ্ছে। গেল দুই দিনের ৭০ মনের উপরে মৃত মাছ উঠিয়ে ফেলেছি।
ঘেরের কর্মচারী আব্দুস ছত্তার শেখ বলেন, প্রায় ৩০ বছর ধরে জব্বার হুজুরের ঘেরে কাজ করি। কখনও এভাবে মাছ মরতে দেখিনি। দুই দিন ধরে শুধু মরা মাছ উঠাচ্ছি, আর ঘেরের পাড়ে মাটি চাপা দিচ্ছি।
শুধু জব্বার হুজুরের না, এলাকার আরও অনেকে মাছ মারা যাচ্ছে। হঠাৎ করে মাছ মারা যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।
স্থানীয় মিজানুর রহমান বলেন, মূলত আবহাওয়া জনিত সমস্যা ও খালে পর্যাপ্ত পানি না থাকায় ঘেরের সাদা মাছ মারা যাচ্ছে। এভাবে মাছ মরতে থাকলে চাষীরা বিপদে পরে যাবেন বলে জানান তিনি।
মাছ চাষী আব্দুল জব্বার শেখ বলেন, দিনে প্রচুর গরম, রাতে ঠান্ডা হওয়ায় একটা খারাপ আবহাওয়া যাচ্ছে। এর সাথে স্থানীয় খালগুলোতে পানি না থাকায় ঠিকঠাকমত পানিও দেওয়া যাচ্ছে না। এই কারণেই মাছ মারা গেছে।
তিনি আরও বলেন, এটাই আমাদের বড় প্রজেক্ট। এখান থেকে বছরে ৬০-৬৫ লক্ষ টাকার মাছ বিক্রি করি। কিন্তু এবার খুব ক্ষতি হয়ে গেল। ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।
কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস বলেন, আবহাওয়া জনিত অর্থ্যাৎ ঠান্ডা-গরম এবং ঘেরের মাটি ও পানি দূষিত হওয়ার কারণে মাছ মারা যাচ্ছে। এই অবস্থায় চাষীদের পানি পরিবর্তন ও মাটির গুনাগুন বৃদ্ধির জন্য চুন প্রয়োগের পরামর্শ দেওয়া হয়েছে।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
আবহাওয়া জনিত কারণে মারা যাচ্ছে কার্পজাতীয় মাছ
বাগেরহাটে আবহাওয়া জনিত কারণে মারা যাচ্ছে কার্পজাতীয় মাছ, দুশ্চিন্তায় চাষীরা
-
Reporter Name - আপডেট টাইম : 07:03:09 pm, Sunday, 17 March 2024
- 157 বার
Tag :
দুশ্চিন্তায় চাষীরা
জনপ্রিয় সংবাদ




















