বাগেরহাট প্রতিনিধি
অনাবৃষ্টির সাথে তীব্র দাবদাহে পুড়ছে সারাদেশ। গেল কয়েকদিন ধরে
বাগেরহাটে ৩৭ থেকে ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা
করছে। দাবদাহ থেকে বাঁচতে এবং বৃষ্টির জন্য বৃহস্পতিবার (২৫ এপ্রিল)
বাগেরহাট শহরের আল ইসলাহ একাডেমি মাঠে বাগেরহাট জেলা ইমাম সমিতিরআয়োজনে ইসতেসকার নামাজের আয়োজন করা হয়। জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোহাম্মাদ উল্লাহ আরেফি সহস্রাধিক ধর্মপ্রাণ মুসল্লীরা অংশগ্রহন করেন।নামাজে ইমামতি করেন ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃশাহজাহান। নামাজ শেষে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন।এসময় নামাজে অংশগ্রহনকারী কিশোর, বৃদ্ধ ও যুবকদের বৃষ্টির জন্য অঝোরে কাঁদতে দেখা যায়। এছাড়া সবাইকে নিজের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আহবান জানান আয়োজকরা।ফলপট্টি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ শাহজাহান বলেন, তীব্র দাবদাহে সারাদেশ আজ অতিষ্ট। শুধু মানুষ নয়, বিভিন্ন প্রাণিকূলও আজ সংকটে রয়েছে। আমরা আল্লাহর কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছি। আল্লাহর কাছে বৃষ্টির জন্য সবাই মিলে এক সাথে কেঁদেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন আশা করি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন
বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন বাগেরহাটবাসী
-
Reporter Name - আপডেট টাইম : 05:41:13 pm, Thursday, 25 April 2024
- 386 বার
Tag :
কাঁদলেন বাগেরহাটবাসী
জনপ্রিয় সংবাদ




















