চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলার চৌদ্দহাজারী গ্রামে অগ্নিকান্ডে
আনসার-ব্যাটেলিয়ান সদস্য মোঃ মুজিবুর রহমান তালুকদারের বসত ঘর
পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১ টার
দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কার,
ফার্নিচার ও আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠায় মুজিবুর রহমান তালুকদারের স্ত্রী মিসেস
হাওয়া খানম জীবন রক্ষা পেয়েছেন। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস
এন্ড সিভিল ডিফেন্স ও গ্রামবাসি ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন
নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স রান্নাঘর থেকে
আগুনের সূত্রপাতের কথা জানালেও মিসেস হাওয়া খানম রাতে রান্না
করেননি বলে জানান। আনসার-ব্যাটেলিয়ান সদস্য মোঃ মুজিবুর রহমান
তালুকদার সদর ইউনিয়নের চৌদ্দহাজারী গ্রামের মৃত নরবেজ তালুকদারের
পুত্র। তিনি আনসার-ব্যাটেলিয়ান বাহিনীতে নায়েব সুবেদার পদে
খুলনার রূপসার ইলাইপুর ক্যাম্পে কর্মরত আছেন এবং আগামী ২ মে তার
অবসরে যাওয়ার কথা রয়েছে।
মোঃ মুজিবুর রহমান তালুকদারের স্ত্রী মিসেস হাওয়া খানম বলেন, ‘রাত
১ টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে দেখি ঘরের পিছনে আগুন
জ্বলছে। এ সময় আমার ডাক-চিৎকারে মানুষজন ছুটে আসে এবং ৯৯৯-
এ ফোন দেয়। খবর পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স
ও গ্রামবাসি ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু
ততক্ষণে আগুনে পুড়ে সব শেষ। এ আগুনে পুড়ে আমাদের নগদ টাকা,
স্বর্ণালঙ্কার, ফার্নিচার ও আসবাবপত্র পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
হয়েছে।
চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা এস
এম আব্দুল অদুদ বলেন, ‘আমরা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনা স্থলে ছুটে
যাই। দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে
এদিন দুপুরে সন্তোষপুর ইউনিয়নের সাড়েচারআনি গ্রামে তপন
মজুমদারের বাড়িতে অগ্নিকান্ডে ঘর, ধান ও খড়ের পালা পুড়ে ২ লাখ
টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে আমরা গিয়ে সেই আগুনও নিয়ন্ত্রনে
আনি।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
চিতলমারীতে অগ্নিকান্ডে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
-
Reporter Name - আপডেট টাইম : 06:04:28 pm, Tuesday, 30 April 2024
- 189 বার
Tag :
অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি
জনপ্রিয় সংবাদ










