বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় টাকার বিনিময়ে আদালতে গার্মেন্টসকর্মীকে দিয়ে প্রক্সি দিয়েও শেষ রক্ষা হয়নি আলোচিত সৌদি প্রবাসী ফরিদ উদ্দিন মানিকের। অবশেষে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন। রবিবার (২৮ এপ্রিল) আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মোঃ আতিকুস সামাদ জামিন না মনজুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এর একদিন আগে ২৭ এপ্রিল সৌদি থেকে বাংলাদেশে ফেরেন এই আসামী।
কারাগার থাকা ফরিদ উদ্দিন মানিক শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের মৃত আব্দুস ছালাম শেখের ছেলে। ২০২৩ সালের ১৯ এপ্রিল একটি মারামারির মামলায় টাকার বিনিময়ে আসামী ফরিদ উদ্দিন মানিক সেজে আদালতে হাজিরা দেয় একই উপজেলার আল আমিন তালুকদার নামের এক গার্মেন্টসকর্মী। তখন আদালতের বিচারক ভারপ্রাপ্ত চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মোঃ আতিকুস সামাদ জামিন প্রার্থনা না মনজুর করে আল আমিন তালুকদারকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কিন্তু পরবর্তীতে প্রক্সির বিষয়টি জানাজানি হয় এবং প্রায় ৬ মাস কারা ভোগের পরে উচ্চ আদালত থেকে জামিন পায় আল আমিন তালুকদার।
মামলা সূত্রে জানাযায়, ২০২২ সালের ২১ মার্চ বেলা ১১টার দিকে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ও তার লোকজন রায়েন্দা এলাকায় বাদী আব্দুস সালাম ও তার ভাইদের জমি দখল করতে আসেন। এসময় বাঁধা দিলে ফরিদ উদ্দিন মানিকের লোকজন বাদী আব্দুস সালামের লোকজনের উপর হামলা করে। পরবর্তীতে আব্দুস সালাম বাদী হয়ে শরণখোলা থানায় প্রবাসী ফরিদ উদ্দিন মানিক সহ চারজনের নাম উলেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এ ঘটনায় ওই বছরের ৩১ মে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে শরণখোলা থানা পুলিশ। পরবর্তীতে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ছাড়া অন্য আসামীরা আদালত থেকে জামিন নেয়। কিন্তু প্রবাসী ফরিদ উদ্দিন মানিক গোপনে সৌদি আরব পাড়ি জমান।
মামলার বাদী আব্দুস সালাম বলেন, দীর্ঘদিন পরে হলেও মূল আসামী আদালতে আত্মসমর্পন করেছে। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছে, এজন্য আমরা খুশি।বাদী পক্ষের আইনজীবি এ্যাড. অনিমা দেবনাথ বলেন, আসামী একজন প্রতারক। তিনি প্র্রবাসে থেকে টাকার বিনিময়ে আরেকজনকে দিয়ে আদালতে হাজিরা দিয়েছিলেন। এটা অনেক বড় অন্যায়। এখন তিনি আত্মসমর্পন করেছেন। আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন। আমার মক্কেল হয়ত ন্যায় বিচার পাবে।
Dhaka
,
Sunday, 1 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
৩০ অক্টোবর থেকে দুবলার চরে শুঁটকি উৎসব, জীবিকার সন্ধানে সাগরে নামছেন হাজারো জেলে
বাগেরহাটে নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা ও কার্যক্রম মূল্যায়নর কর্মশালা অনুষ্ঠিত
৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের লংমার্চ, বাগেরহাটে কাটাখালীতে পথসভা
পল্টন ট্র্যাজেডিতে শহীদদের স্মরণে বাগেরহাটে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাগেরহাটে বাংলালিংক কর্মীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাই
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
টাকার বিনিময়ে প্রবাসীর হয়ে আদালতে গার্মেন্টস কর্মীর প্রক্সি
টাকার বিনিময়ে প্রবাসীর হয়ে আদালতে গার্মেন্টস কর্মীর প্রক্সি শেষ রক্ষা হলনা
-
Reporter Name - আপডেট টাইম : 06:45:17 pm, Thursday, 2 May 2024
- 328 বার
Tag :
আদালতে প্রক্সি
জনপ্রিয় সংবাদ










