বাগেরহাট প্রতিনিধি
রাজধানীর বংশালে’ মিরনজিল্লা হরিজন সিটি কলোনীর ১৬০টি পরিবারের বসত বাড়ি উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার উদ্দোগে ও বাগেরহাট হেলা সমাজের সৌজন্যে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে চারটার দিকে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বাগেরহাট জেলার সভাপতি মুন্না লাল জামাদ্দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মানিক লাল জমাদ্দার, শান্তি রানী জমাদ্দার, স্বপ্না রানী দাস, সেতারা রানী হেলা, তপতি রানী হেলা, স্বীপন হেলা, বাবু দাস, জাকি হেলা প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার বংশাল থানাস্থ মিরনজিল্লা হরিজন সিটি কলোনী ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন কর্তৃক ১৬০টি উচ্ছেদকৃত হরিজন পরিবারের বসত বাড়ি পুনরায় নির্মাণের জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্থদের যথাযোগ্য ক্ষতিপুরণ দাবী করছি। ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন প্রকারের নির্যাতন যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধন শেষে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বাগেরহাট জেলার সভাপতি মুন্না লাল জামাদ্দারের নেতৃত্বে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
হরিজন উচ্ছেদের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও বিক্ষোভ
-
Reporter Name - আপডেট টাইম : 05:43:57 pm, Monday, 24 June 2024
- 108 বার
Tag :
মানববন্ধন ও বিক্ষোভ
জনপ্রিয় সংবাদ




















