Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

বাগেরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:34:50 pm, Saturday, 6 July 2024
  • 196 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী ও এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (০৬ জুলাই) সকালে মোল্লাহাট উপজেলার কাহালপুর এলাকার সাগর ফিলিং স্টেশনের কাছে খুলনা—মাওয়া মহাসড়কে পৃথক দুটি গাড়ির চাপায় এদের মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে।নিহতরা হলেন, খুলনা জেলার যুগিহাটি গ্রামের সাদেক শেখের ছেলে মোটরসাইকেল আরোহি আসাদ শেখ (৪০) এবং মোল্লাহাট উপজেলার গাংনী এলাকার মৃত সালাম খা‘র ছেলে ভ্যান যাত্রী মোঃ আনোয়ার (৩৫)।পুলিশ জানায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ঢাকার দিকে যাওয়া অজ্ঞাত একটি যান কাহালপুর এলাকায় মোটরসাইকেল আরোহি আসাদ শেখকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।অন্যদিকে সকাল পৌনে ১০টার দিকে একই এলাকার দুইশত গজ দূরে সাগর ফিলিং স্টেশনের সামনে অপর একটি বাসের চাপায় ভ্যান যাত্রী মোঃ আনোয়ার নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছে।স্থানীয়দের বরাতে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোল্লাহাট স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. শরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাস্তার পাশে কার্টুন ভর্তি ওষুধ ছড়িয়ে ছিটিয়ে থাকা এবং দুর্ঘটনা কবলিত একটি ভ্যান দেখতে পাই। আর সড়কের মাঝে থেতলানো অবস্থায় একটি মরদেহ পড়ে ছিল। আমরা তা উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছি। কোন দ্রুতগতির পরিবহণের চাপায় হয়ত তাদের মৃত্যু হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

বাগেরহাটে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

আপডেট টাইম : 05:34:50 pm, Saturday, 6 July 2024