নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার লাউপালা গোপাল জিউর মন্দিরে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৭ জুলাই) দুপুরে অনুষ্ঠিত রথ যাত্রায় কয়েক হাজার ভক্ত ও দর্শনার্থী অংশগ্রহন করেন। সনাতন ধর্মাবলম্বীরা অতিথের পাপ মোচন ও পূন্যলাভের আশায় তিনশ বছরের ঐতিহ্যবাহী এই রথ টানে অংশ নেন। রথটান উদ্বোধন অণুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট—২ (কচুয়া—বাগেরহাট সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময়। বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দামের সভাপতিত্বে এসময়, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীনসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।বাগেরহাট রথযাত্রা উদযাপন পরিষদের সভাপতি চিত্ত রঞ্জন দাম বলেন, ৩শ বছর ধরে এখানে রথটান হয়। বিভিন্ন এলাকা থেকে সনাতন ধর্মালম্বীরা আসেন এই রথটানে অংশগ্রহন করতে। অনেকে মনবাসনা পূরণের জন্য এখানে আসেন। রথযাত্রা উপলক্ষে প্রতিবছর মেলারও আয়োজন করা হয়। এবছর একমাস ব্যাপি মেলার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত এই রথটান অনুষ্ঠিত হবে বলে জানান ধর্মীয় নেতা।বাগেরহাট—২ (কচুয়া—বাগেরহাট সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেন, এখানে দেশের ২য় বৃহত্তম রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।এখানে ধর্মবর্ন নির্বিশেষে সব শ্রেনির মানুষের আগমন ঘটেছে। এতেই প্রমান করে বাংলাদেশ অস¤প্রাদায়িক এবং আওয়ামী লীগ জনপ্রিয় রাজনৈতিক দল। রথযাত্রা সুন্দরভাবে করতে যে ধরণের সহযোগিতা চায়, সেটা করার আশ্বাস দেন তরুন এই সংসদ সদস্য।এদিকে লাউপালা ছাড়াও বাগেরহাট সদরের হরিসভা মন্দির, কচুয়া উপজেলার শিবপুর—শিববাড়ি মন্দির, ফকিরহাটের শীতলা মন্দিরসহ বিভিন্ন জায়গায় রথটানে অংশ নিয়েছেন সনাতন ধর্মালম্বীরা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে দেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রায় হাজারো ভক্তদের ঢল
-
Reporter Name - আপডেট টাইম : 06:48:44 pm, Sunday, 7 July 2024
- 210 বার
জনপ্রিয় সংবাদ




















