বাগেরহাট প্রতিনিধি
কারাগার থেকে মুক্ত হয়েই বাগেরহাটে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও আন্দোলন সংগ্রাম কমিটির সমন্বয়ক এম,এ সালাম। বুধবার (০৭আগষ্ট) বিকালে বাগেরহাট খানজাহান আলী মাজার মোড় এলাকায় হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময়ে নেতা কর্মীদের শ্রোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। খানজাহান আলী মাজার মোড় এলাকায় সংক্ষিপ্ত এক পথসভায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম বলেন, আমাকে জননেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, তার নির্দেশনা মেনে আমরা বাগেরহাটে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করবো। আমরা কোন ধরনের অরজগতা করবো না, আপনারা যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড দেখবেন সেখানেই তা প্রতিহত করবেন এবং বাগেরহাট জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন।
এসময় তিনি আরও বলেন, বাগেরহাটে হিন্দু-মুসলিম ও খৃষ্টানদের বসবাস যুগযুগ ধরে। এই সম্প্রতির বন্ধন অটুট রাখতে তাদের বাড়ী ঘর ও ধর্মীয় উপাশনালয় গুলো নিরাপদ রাখার জন্য বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শমশের আলী মোহন, আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, নাসির আহমেদ মালেক, মোহেবুবুল হক কিশোর, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জিয়া পরিসদের সভাপতি হাসিবুর রহমান, ছাত্র দলের সাধারন সম্পাদক আলী সাদ্দাম দিপসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে এম,এ সালাম বাগেরহাটের আইনশৃংখলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের নিযয়ে বাগেরহাট পুলিশ সুপার সুপার আবুল হাসনাত খান এবং বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন এর সাথে বৈঠক করেন তিনি। এর আগে গত ১৩ দিন রিমান্ডে থেকে মঙ্গলবার ঢাকা কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
যখোনইে সন্ত্রাসী র্কমকান্ড দেখবেন সেখানেই প্রতিহত করবনে- এম,এ সালাম
-
Reporter Name - আপডেট টাইম : 06:18:37 pm, Wednesday, 7 August 2024
- 76 বার
জনপ্রিয় সংবাদ




















