বাগেরহাট প্রতিনিধি
গণহত্যার বিচার, আহতদের সুচিকিৎসা ও বিগত ১৬ বছরের ঘুম, খুন ও দুর্নীতির বিচারের দাবিতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার সকালে বাগেরহাট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সর্বস্তরের ছাত্র-জনতা আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকালে শহরের স্বাধীনতা উদ্যানে পথসভা করে। পথসভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় রেজওয়ান শরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজর আলী,ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের মো. মুর্শিদুল ইসলাম খান ইমন, বাগেরহাট সরকারী পিসি কলেজের শিক্ষার্থী আজমির হোসেন, নাহিদ হাসান নাঈম, ফাইম আহম্মদ আকাশ,ফারজানা পায়েল ও স্বদেশ রহমান বক্তব্য রাখেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বলেন, ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত ও বিগত ১৬ বছর সরকারে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম-খুন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে।
পথসভা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলটি বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বাগেরহাট
১৫. ০৮. ২০২৪
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















