Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে নার্সিং ও মিডওয়াইফার অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:04:22 pm, Saturday, 14 September 2024
  • 175 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

নার্সিং পেশা ও নার্সদের কটুক্তি করায় ডিজিএনএম-এর মহাপরিচালক মাকসুদা নূরসহ অধিদপ্তরের নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং দক্ষ নার্সদের পদায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি এবং কর্মবিরতি পালিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) বেলা ১১টায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে জড় হয়ে বাগেরহাটে কর্মরত নার্স, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই কর্মসূচি পালন করেন। ১০ টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন নার্সরা।মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক শামসুন্নাহার, নার্সিং ইনস্ট্রাক্টর ভারপ্রাপ্ত  ইনচার্জ কনিকা মিস্ত্রি,  সিনিয়র স্টাফ নার্স ফারজানা জামান,  নাজমুন্নাহার হীরা  , বাগেরহাট নার্সিং ইনস্টিটিউটের  তৃতীয় বর্ষের  শিক্ষার্থী কুতুবউদ্দিন, নিশি সুলতানা।  বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর দীর্ঘদিন ধরে নন নার্সিং ক্যাডারদের অধীনে চলছে। এই ধারাবাহিকতায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ উচ্চ পদস্থ সকল পদে নন নার্সিং ক্যাডাররা দায়িত্ব পালন করছেন। আমাদের মাথার উপরে থেকে তারা আমাদেরকে অপমান করেন, আমাদের শোসন করেন। এরপরেও ডিজিএনএম-এর মহাপরিচালক মাকসুদা নূর নার্সিং ও মিডওয়াইফ পেশা নিয়ে কটুক্তি করেছেন। আমরা মহাপরিচালক মাকসুদা নূরের পদত্যাগসহ শাস্তি চাই। অনতিবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের প্রশাসনে নার্সদের নিয়োগ এবং অধিদপ্তরে নার্সদের জন্য স্পেশাল বিসিএস প্রনয়নের দাবি জানান তারা। দাবি না মানলে আগামী কাল ২ঘন্টার কর্মবিরতির ঘোষনা দেন নার্সরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে নার্সিং ও মিডওয়াইফার অধিদপ্তরের ডিজির পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট টাইম : 07:04:22 pm, Saturday, 14 September 2024