Dhaka , Wednesday, 4 November 2026
শিরোনাম :
বাগেরহাটে ঘেরের মাছ লুট, নিঃস্ব পরিবার ৫ নভেম্বর মোংলা বন্দরে ৪০৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মায়ের চিকিৎসার জন্য প্রয়োজন ৩ লাখ টাকা, অনিশ্চয়তায় এক মাসের শিশুর ভবিষ্যৎ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের চার বছর পরও কোটায় পাওয়া মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শহীদ সিয়ামের কবর জিয়ারত করলেন নবাগত পুলিশ সুপার

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:13:37 pm, Thursday, 19 September 2024
  • 175 বার

বাগেরহাট প্রতিনিধি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আলিফ আহমেদ সিয়ামের কবর জিয়ারত করলেন বাগেরহাট নবাগত পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। বুধবার (১৯ সেপ্টেম্বর) বিকালে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাঁশবাড়িয়া গ্রামের শহীদের নিজ বাড়িতে যান তিনি। এ সময় বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাঃ সাইদুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা শাখার কর্মপরিষদ সুরাহ সদস্য ও যুব বিভাগের জেলা সভাপতি মঞ্জুরুল হক রাহাত, ডেমা ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী আবু বক্কর সিদ্দিক, সাধারন সম্পাদক আবজাল হোসেন, বিএনপি নেতা সজিব তরফদার, জেলা শ্রমীক কল্যান ফেডারেশনের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ স্বাধীন শেখ সহ প্রশাসন ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে তিনি নিহত শহীদের পরিবারের সদস্যদের সাথে সৈজন্য সাক্ষাত করেন।এ সময় পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, ছাত্র জনতার আন্দোলন ও অনেক শহীদের রক্তের বিনিময়ে আমরা জুলুম মুক্ত বাংলাদেশ পেয়েছি। ছাত্রদের ত্যাগের মূল উদ্দেশ্যই ছিলো বৈষম্যহীন, শোষনহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তাদের এই রক্তের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সবাই মিলে সঠিক ভাবে কাজে লাগানোর আহবান জানান তিনি। এ সময় শহীদ মোঃ তৌহিদুল আরিফের পরিবারকে সকল ধরনের সহযোগীতার কথা জানান তিনি।জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ আহমেদ সিয়াম ০৫ আগস্ট ঢাকার সাভার থানা বাসস্টান্ডের সামনে পুলিশের গুলিতে আহত হন। পরে ০৭ আগস্ট ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড়বাঁশবাড়িয়া গ্রামের বুলবুল আহমেদের ছেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ঘেরের মাছ লুট, নিঃস্ব পরিবার

শহীদ সিয়ামের কবর জিয়ারত করলেন নবাগত পুলিশ সুপার

আপডেট টাইম : 07:13:37 pm, Thursday, 19 September 2024