বাগেরহাট প্রতিনিধি
দৈনিক সংবাদ সারাবেলার বাগেরহাট প্রতিনিধি মোঃ কামরুজ্জামান শিমুলকে
হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর)
সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক
সোসাইটি (বিএমএসএস) বাগেরহাট জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন
অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি বাগেরহাট জেলা শাখার
সভাপতি আব্দুল্লাহ আল ইমরানের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন
বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, সাবেক সহ-সভাপতি
মোল্লা আব্দুর রব, সিনিয়র সাংবাদিক মো: আরিফুল ইসলাম আকুঞ্জি, শিহাব
উদ্দিন রুবেল, বিএমএসএস এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগর,
বিএমএসএস বাগেরহাট জেলা শাখার সহ-সভাপতি মোঃ মিরানুজ্জামান শেখ,
মো: ইকরামুল হক রাজিব, যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত মন্ডল, বিএমএসএস
চিতলমারী উপজেলা সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক
সোহেল সুলতান মানু, নির্বাহী সদস্য সাগর মন্ডল, সবুজ শিকদার, মোঃ মেহেদী
হাসান, মো: রাকিবুল ইসলাম, মোঃ হুমায়ুন কবিরসহ বিএমএসএস বাগেরহাট
জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সমাজের সত্য ঘটনা উপস্থাপন করে থাকে। সেই সত্য ঘটনাকে কেন্দ্র করে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিক কামরুজ্জামানকে হত্যার হুমকি দেয় কথিত এক ছাত্রদল
কর্মী। এক সপ্তাহ অতিক্রম হলেও প্রশাসন এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি
এমনকি ওই নেত্রীকে সাংগঠনিকভাবেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। তাই দ্রুত
সময়ের মধ্যে যদি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আগামীতে
দেশব্যাপী কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা বলেন বক্তারা।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
সাংবাদিক কামরুজ্জামান শিমুলকে হত্যার হুমকির প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
-
Reporter Name - আপডেট টাইম : 06:19:42 pm, Thursday, 5 December 2024
- 101 বার
Tag :
শিমুলকে হত্যার হুমকির
জনপ্রিয় সংবাদ




















