বাগেরহাট প্রতিনিধি
তীব্র শীতে বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচর শুঁটকি পল্লীতে কোল্ড ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মোস্তফা শেখ (৫২) নামে এক জেলের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোর ৪টার দিকে প্রচন্ড শীতে কোল্ড ষ্ট্রোকে আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান জেলে মোস্তফা।নিহত জেলে দুবলা শুঁটকি পল্লীর শ্যালার চরের মহাজন লিটন মোল্লার ডিপোতে শুঁটকি প্রক্রিয়ার কার করতেন। মোস্তফা বাগেরহাটের রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামে আহম্মদ আলী শেখের ছেলে।বাগেরহাটের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের শ্যালার চর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার জানান, প্রচন্ড শীতে কোল্ড ষ্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান জেলে মোস্তফা শেখ। সকালে তার মৃতদেহটি ট্রলারযোগে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 


















