Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে রায়েন্দা-মতিঝিল বিআরটিসি বাস সর্ভিস চালু

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:38:26 pm, Friday, 7 March 2025
  • 127 বার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের রায়েন্দা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত প্রথমবারের মত সরাসরি বিআরটিসি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস সর্ভিস চালু হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) বিকেলে শহরের খানজাহান আলী (রহ) এর মাজার মোড়ে এই সার্ভিসের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মোঃ তাজুল ইসলাম। বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে, সচিব ড. ফরিদুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ড. অনুপম সাহা, পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ, বিআরটিসির মহাব্যবস্থাপক আফজাল হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ বিআরটিসির কর্মকর্তা-কর্মচারী, বাস মালিক সমিতির নেতা, পরিবহন শ্রমিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, দুটি বাস প্রতিদিন ভোর ৬টা এবং বিকেল ৪টায় রায়েন্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পথিমধ্যে মোরেলগঞ্জ, কচুয়ার সাইনবোর্ড, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দেপাড়া বাজার, গোপালগঞ্জ কাউন্টার থাকবে। প্রথমবারের মত রায়েন্দা থেকে ঢাকার রাজধানীর মতিঝিল পর্যন্ত রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এই বাসে ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় বাগেরহাট থেকে ঢাকায় যাওয়া আসা করতে পারবেন বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মোঃ তাজুল ইসলাম।তিনি বলেন, বিআরটিসির উপর মানুষের প্রতাশা দিন দিন বেড়ে যাচ্ছে। বিআইরটিসির প্রশিক্ষন ইউনিট এখন অনেক শক্তিশালী। বাগেরহাটে প্রশিক্ষনের জন্য সাব ডিপো করা যায় কিনা তা পরিকল্পনায় রয়েছে। এছাড়া বর্তমানে দুটি বাস চলবে, তবে ভবিষ্যতে বাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বাসে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় যাতায়েত করতে পারবে বলে জানান এই কর্মকর্তা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে রায়েন্দা-মতিঝিল বিআরটিসি বাস সর্ভিস চালু

আপডেট টাইম : 07:38:26 pm, Friday, 7 March 2025