Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন 

  • Reporter Name
  • আপডেট টাইম : 05:10:23 pm, Sunday, 1 June 2025
  • 142 বার

বাগেরহাট প্রতিনিধি
“ তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে।রবিবার সকাল ১১:০০ টায় বাগেরহাট জেলা প্রশাসন এর উদ্যোগে র‌্যালিটি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়, বণার্ঢ্য র‌্যালিটির উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান। আলোচনা সভার শুরুতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোঃ হাবিবুর রহমান । বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বিশেষ করে কিশোর-তরুণদের তামাক থেকে দূরে রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তব্য বক্তব্য রাখেন বাগেরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও আস বাংলাদেশের নির্বাহী পরিচালক কামরুজ্জামান,উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক  সাংবাদিক ইসরাত জাহান,জেলা স্যানিটারি ইন্সপেক্টর নিহার রঞ্জন হালদার, অনুষ্ঠানে বাংলাদেশ তামাক বিরোধী জোট,উদয়ন বাংলাদেশ,ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট,একতা সমাজ কল্যাণ সমিতি, রেডিও ভৈরব,আস বাংলাদেশ,কেএনকেএস,সি সি ওআইএন যুব প্রতিনিধি. ভয়েস অফ সাউথ,পরিবেশবাদী সংগঠন ইপিএফ প্রতিনিধি উপস্থিত ছিলেন । আলোচনায় অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা তাঁদের নিজ নিজ অবস্থান থেকে তামাকমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন 

আপডেট টাইম : 05:10:23 pm, Sunday, 1 June 2025