Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময়  ২ টি  ফিশিং ট্রলারসহ আটক ৩৪ ভারতীয় জেলে

  • Reporter Name
  • আপডেট টাইম : 12:02:39 pm, Tuesday, 15 July 2025
  • 99 বার

মাসুদুর রহমান, মোংলা বাগেরহাট

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে ভারতীয় মালিকানাধীন দুটি ফিশিং ট্রলারও জব্দ করা হয়। ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ কেজি সামুদ্রিক মাছ রয়েছে। সোমবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া–সংলগ্ন গভীর সমুদ্র থেকে ট্রলারসহ জেলেদের আটক করে নৌবাহিনী।মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম  বলেন, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ্য করে। এ সময় নৌবাহিনী ভারতীয় ট্রলার দুটি কে আটকের চেষ্টা করলে  ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে  ভারতীয় ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। এ সময়  ট্রলার দুটি থেকে ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করা হয়। আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েকশ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময়  ২ টি  ফিশিং ট্রলারসহ আটক ৩৪ ভারতীয় জেলে

আপডেট টাইম : 12:02:39 pm, Tuesday, 15 July 2025