Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

  • Reporter Name
  • আপডেট টাইম : 07:05:36 pm, Wednesday, 6 August 2025
  • 100 বার

বাগেরহাট প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাট জেলা যুবদলের বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকালে জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লার নেতৃত্বে বগেরহাট শহরের নূরমসজিদের মোড় থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের করে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের পুরাতন বাজার ৪ রাস্তার মোড়ে জেলা বিএনপি আয়োজিত বিজয় র‌্যালিতে যোগদান করে। র‌্যালির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ বক্তৃতা করেন জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজন মোল্লা, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি শাহেদ সোমি বাদশা, মাসুদুজ্জামান মাসুদ,মোঃ সাইফুজ্জামান মনা, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর শেখ, এস কে বদরুল আলম, পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ সুমন পাইক, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবুল হাসান প্রমূখ।উক্ত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসররা সব-সময় দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো স্থান নেই।বক্তারা আরো বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের এখন থেকেই ঘরে ঘরে গিয়ে দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের রায় নিয়ে বিএনপি পুনরায় রাষ্ট্রক্ষমতায় ফিরে এসে একটি উন্নত, গণতান্ত্রিক, সুশৃঙ্খল ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে— যেখানে থাকবে বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও ভিন্নমতের স্বাধীনতা।সমাবেশে বক্তারা আরও বলেন, ভবিষ্যতে যেন আর কোনো স্বৈরশাসক জাতির ওপর চেপে বসতে না পারে, সে লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদল নিরলসভাবে কাজ করে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে বাগেরহাটে যুবদলের বর্ণাঢ্য বিজয় র‌্যালি

আপডেট টাইম : 07:05:36 pm, Wednesday, 6 August 2025