Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

পুরুষে রূপান্তর হয়ে বান্ধবীকে বিয়ে করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : 09:41:45 am, Saturday, 5 September 2020
  • 809 বার

নিজের বান্ধবীকে বিয়ে করলেন নারী থেকে পুরুষে রূপান্তরিত জাইন। গত ৩০ আগস্ট উভয় পরিবারের সম্মতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হন দুজনে।

সুলতানা থেকে জাইন। জন্মেছিলেন নারী হয়েই। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শরীরে আসতে থাকে পরিবর্তন। নারী উপসর্গের সঙ্গে সঙ্গে পুরুষালি ভাবও আসতে থাকে শরীরে।

অস্বস্তিকর এক অবস্থার মধ্যেই লেখাপড়া চালিয়ে যেতে থাকেন সুলতানা। বাইরে বের হতেন খুব কম। হয়ে পড়েন ধার্মিক একজন মানুষ। এভাবেই পাস করেন স্নাতক। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় বগুড়ার শিববাটি এলাকার মাহবুবা আক্তারের সঙ্গে। গড়ে ওঠে গভীর বন্ধুত্ব। মাহবুবার কাছে সুলতানা খুলে বলেন নিজের শারীরিক সমস্যার কথা। উভয়ের পরিবারের সম্মিলিত উদ্যোগে সুলতানাকে নিয়ে যাওয়া হয় ভারতের নয়াদিল্লিতে। সেখানে তাঁর শরীরের বিভিন্ন অঙ্গের অস্ত্রোপচার ও হরমোন পরিবর্তনের পদ্ধতি প্রয়োগ করেন চিকিৎসকরা।

অস্ত্রোপচার শেষে ধীরে ধীরে সুস্থ হতে থাকেন সুলতানা। একইসঙ্গে পূর্ণ পুরুষে রূপান্তরিত হয়ে যান তিনি। নাম পরিবর্তন করে হয়ে যান জাইন। তিনি নিজেই এসব কথা জানিয়েছেন।

নাটোরের বড়াইগ্রাম পৌর এলাকার পরিচিত একটি মহল্লার আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার সন্তান সুলতানা। তিনি মেয়ের মধ্যে তিনিই সবার বড়। বয়ঃসন্ধিকাল থেকে মেয়ের পরিবর্তনে অনেক চিন্তায় ছিলেন বাবা। শেষ পর্যন্ত সমাধান মেলায় এবং তাঁর মেয়ে ছেলেতে পরিণত হওয়ায় বেশ খুশি হলেও বিষয়টি নিয়ে খুব একটা ঘাটাঘাটি করতে চান না তিনি।

এদিকে সুস্থ হওয়ার পর উভয় পরিবারে সম্মতিতে সেই বান্ধবী মাহবুবাকেই বিয়ে করেন জাইন। গত ৩০ আগস্ট পরিবারসহ বগুড়ায় গিয়ে বান্ধবী মাহবুবাকে বিয়ে করেন জাইন। স্ত্রীকে নিয়ে বড়াইগ্রামের নিজ বাড়িতেই অবস্থান করছেন তিনি।

তাঁরা এখন সুখে আছেন বলে জানান জাইনের বাবা। স্নাতক পাস করলেও শারীরিক সমস্যার কারণে চাকরির চিন্তা করেননি জাইন। এরই মধ্যে চলে গেছে সরকারি চাকরির বয়স। সে পথে তেমন আগ্রহও নেই জাইনের। ছোট দুই বোনের বিয়ে হয়ে গেছে আগেই। তাই বাবার জমি-জমা দেখাশুনা করে সেখানকার আয় থেকেই জীবিকা নির্বাহ করতে চান জাইন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

পুরুষে রূপান্তর হয়ে বান্ধবীকে বিয়ে করলেন

আপডেট টাইম : 09:41:45 am, Saturday, 5 September 2020