Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

প্রার্থীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান ইসি রাশিদার

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:25:59 pm, Thursday, 22 December 2022
  • 233 বার

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মনে কোনো সংশয় না রেখে নির্ভয়ে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশিদা সুলতানা।বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে রংপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেন, যত ইভিএম দরকার তার থেকে দ্বিগুণ প্রস্তুত রাখা হয়েছে। ভোট চলাকালীন ইভিএমে কোনো সমস্যা হলে এক্সপার্ট রয়েছে, তাৎক্ষণিক সমাধান করা হবে। তিনি বলেন, ইভিএমের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনের কাঠামোয় যা যা দরকার তার সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ, মক ভোটের আয়োজন, ইভিএম নিয়ে সচেতনতা সৃষ্টি, নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে কাজ করছে নির্বাচন কমিশন।রাশিদা সুলতানা বলেন, নির্বাচন চলাকালীন সময়ে প্রিসাইডিং কর্মকর্তা তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। এ সময় প্রশাসনের কেউ হস্তক্ষেপ কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা করলে আমরা নির্বাচন কমিশনকে জানাতে বলছি, এরকম কিছু ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজন মতো আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে নিয়োজিত থাকবে। ভোটারদের মনে কোনো সংশয় না রেখে নির্ভয়ে কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এসময় রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার ভোটার সংখ্যা চার লাখ ২৬ হাজার ৪৬৯ জন। ২২৯টি কেন্দ্রে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

প্রার্থীকে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান ইসি রাশিদার

আপডেট টাইম : 06:25:59 pm, Thursday, 22 December 2022