Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,

ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ

  • Robiul Islam
  • আপডেট টাইম : 02:49:45 pm, Friday, 23 December 2022
  • 117 বার

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ জিতে সেলিব্রেশনে মেতেছেন আর্জেন্টিনা ফুটবল দলের সদস্যরা। তাদের সঙ্গে আনন্দে করতে দেখা গেছে পরিবারের সদস্যদেরও। প্লেয়ারদের এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। এই আনন্দের মধ্যেই বিতর্কের জন্ম দিলেন সৌজন্যে জনপ্রিয় শেফ ‘সল্ট বে’। ফিফার নিয়ম ভঙ্গ করে বিশ্বকাপের ট্রফি হাতে ছবি তুলেছেন তিনি। তাঁর এমন কাণ্ডে হতবাক হয়েছেন সমর্থকেরা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিশ্বকাপ হাতে ধরার তিনি কে?

সমর্থকদের সমালোচনার জেরে এবার মেজর সকার লিগে নিষিদ্ধ করা হয়েছে সল্টকে। এতে করে ইউএস ওপেন কাপের ফাইনালে থাকতে পারবেন না তিনি। টুর্নামেন্টটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘতম লিগ।

লুসাইল স্টেডিয়ামের তৃতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছিলেন পরিবারসহ লিওনেল মেসি-আনহেল দি মারিয়ারা। এ সময় ট্রফি হাতে আর্জেন্টিনা ফুটবলারদের সঙ্গে উদযাপনে দেখা যায় সল্টকেও। লিসান্দ্রো মার্তিনেজের হাত থেকে ট্রফি নিয়ে সল্টকে ছবি ও চুমু দিতে দেখা যায়। এতে ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডারকে কিছুটা বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। শুধু মার্তিনেজ নন, মেসিও সেদিন বিরক্তি প্রকাশ করেছেন। তাঁকে সেলফি তুলতে বারবার অনুরোধ করলে আর্জেন্টাইন অধিনায়ক ক্ষুব্ধ ভঙ্গিতে শেষে ছবি তুলতে বাধ্য হন।

ফিফার নিয়মে আছে বিশ্বকাপ ট্রফি শুধু বাছাইকৃত ব্যক্তিরাই স্পর্শ করতে পারবেন। এই বাছাইকৃত ব্যক্তিরা হচ্ছেন চ্যাম্পিয়ন ফুটবলারদের পরিবার এবং আগের চ্যাম্পিয়নরা। এসব ব্যক্তিদের সঙ্গে ট্রফি হাতে নিতে পারবেন দেশের প্রধানরাও।

উল্লেখ্য, বিশ্বব্যাপী সল্ট বে নামে পরিচিত হলেও তাঁর প্রকৃত নাম নুসরেত গোকচে। যিনি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ও ধনী বাবুর্চিদের একজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়

ফিফার নিয়ম ভঙ্গ; আলোচিত শেফ ‘সল্ট বে’ নিষিদ্ধ

আপডেট টাইম : 02:49:45 pm, Friday, 23 December 2022