বাগেরহাট প্রতিনিধি
ভিকটিম পেশায় একজন ছাত্রী। পাশাপাশি ঢাকার মিরপুরে একটি কসমেটিক্স এর দোকানে চাকুরী করে জীবিকা নির্বাহ করে আসছিল। প্রতিদিনের ন্যায় গত ২৭/০১/২০২৪ তারিখ নিজ কর্মস্থল হতে বাসায় ফেরার সময় রাত ১০ টায় সাভার মডেল থানাধীন বেগুনবাড়ি হতে পাঁচকানিঘাট যাওয়ার সময় আসামী মোসলেম মোল্লা ও তার সঙ্গী পূর্বপরিকল্পনা মোতাবেক ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। র্যাবের গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে জানতে পারে যে উক্ত গণধর্ষণের মূলহোতা বাগেরহাট জেলায় অবস্থান করছে। বিষয়টি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল চাঞ্চল্যকর ধর্ষণের মূলহোতাকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় র্যাব-৬, (সদর কোম্পানি) খুলনা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ০২ ফেব্রুয়ারি শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন রায়েন্দা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামী মোসলেম মোল্লা কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ধর্ষণ এর সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে ঢাকা জেলার সাভার মডেল থানায় হস্তান্তর এর কার্যক্রম প্রক্রিয়াধীন।
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
Reporter Name 



















