নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ বেইলি সেতুর রেলিংয়ের সাথে আটকা বাসটি র্যা কার দিয়ে সরানো হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) প্রায় ১৩ ঘন্টা পড়ে বাসটি উদ্ধার করা হয়। বাস উদ্ধারের পরে সেতু দিয়ে ছোট যানবাহন চললে, আপতত যাত্রীবাহী বাস ও বড় ট্রাক চলাচল করতে পারবেনা বলে জানিয়েছে সড়ক বিভাগ।
এর আগে মঙ্গলবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা থেকে শরণখোলা গামী জিএমএস পরিবহণের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে মোরেলগঞ্জ বেইলি ব্রিজের রেলিংয়ের সাথে আটকে যায়। যাত্রীবাহী বাসের ধাক্কায় রেলিং ও বেইলি সেতুটি ক্ষতিগ্রস্থ হওয়ায় গুরুত্বপূর্ণ ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়।দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা।সড়ক বিভাগ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন বলেন, আটকে থাকা গাড়িটিকে র্যা কার দিয়ে সরানো হয়েছে। তবে সেতুটি বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। মোটামুটি যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে আপতত যাত্রীবাহী বাস ও বড় ট্রাক চলাচল করতে পারবেনা। ক্ষতিগ্রস্ত সেতুটি দ্রæততম সময়ের মধ্যে মেরামত করা হবে বলে জানান তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে ১৩ ঘন্টা পরে সরানো হল বাস
বাগেরহাটে ১৩ ঘন্টা পরে সরানো হল বাস, আপতত বাস-ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা
-
Reporter Name - আপডেট টাইম : 07:43:17 pm, Wednesday, 17 April 2024
- 125 বার
জনপ্রিয় সংবাদ




















