বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে খুলনা-বাগেরহাট মহাসড়কের বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) মঙ্গলবার বিকালে সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার খান জাহানিয়া গণ বিদ্যালয়েরর সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের দ্রæত উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। বাগেরহাট মডেল থানার পুলিশ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
দূর্ঘটনায় নিহত আল-আমিন শেখ (৩৫) বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কোড়ামারা এলাকার সেকেন্দার আলী শেখের ছেলে।
আহতরা হলেন, বাগেরহাট পিসি কলেজ রোডের হরিণখানা এলাকার নুরুল হাওলাদারের ছেলে বাবুল হাওলাদার (৪০), পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংখালি এলাকার ইউনুস গাজীর ছেলে মোঃ জাহিদ (৩৮) এবং জেলা সদরের ডেমা এলাকার জলিল তরফদারের ছেলে বাবু তরফদার (৩৫)।স্থানীয়রা জানায়, একদল নির্মাণ শ্রমিক পার্শ্ববর্তী একটি বাড়িতে ছাদ ঢালাই এর কাজ শেষ করে ইঞ্জিন চালিত ভ্যানে বাগেরহাটের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খান জাহানিয়া গণ বিদ্যালয়ের সামনে পৌঁছালে খুলনা গামী বিআরটিসির একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা ছুটে এসে আহতদের দ্রæত বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মিজানুর রহমান জানান, খুলনা বাগেরহাট মহাসড়কের খান জাহানিয়া গণ বিদ্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে বিআরটিসি ও নসিমনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। আহতদের বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বিআরটিসি বাসটিকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Dhaka
,
Wednesday, 4 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের চার বছর পরও কোটায় পাওয়া মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত ৩
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত ৩
-
Reporter Name - আপডেট টাইম : 05:10:14 pm, Tuesday, 30 April 2024
- 231 বার
Tag :
দূর্ঘটনায় নিহত
জনপ্রিয় সংবাদ










