বাগেরহাট প্রতিনিধি
কেন্দ্রিয় ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীনদের ভূমি ও ঘর হস্তান্তরের সাথে সাথে বাগেরহাট জেলার ৯ উপজেলায় ৮১২ জনকে ঘরসহ ভূমি দেয়া হবে। এর মাধ্যমে বাগেরহাট জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে। সোমবার সকাল ১১ টায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন ।
জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, বাগেরহাট জেলায় আবেদন প্রাপ্তির পর যাচাই বাছাই শেষে ”ক” শ্রেণির ভূমিহীনের সংখ্যা পাওয়া যায় ৫ হাজার ২৫ জন । তার মধ্য থেকে বিগত দিনে ৪ টি ধাপে ৪ হাজার ২ শত ১৩ জনকে ঘরসহ ভূমি দেয়া হয়েছে। আজ ৯ টি উপজেলায় ৮১২ জনকে ঘরসহ ভূমি দেয়ার মাধ্যমে বাগেরহাট জেলা ”ক” শ্রেণির ভূমিহীন মুক্ত হবে। দুপুর ১২ টায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান তার সম্মেলন কক্ষে অনুরুপ এক প্রেস বিফিংয়ের আয়োজন করেন । তিনি জানান, আজ সদর উপজেলায় ১০৭ জনকে ঘরসহ ভূমি দেয়া হবে। তাদের মধ্যে বেমরতা ইউনিয়নে ৪০ জন ডেমা ইউনিয়নে ৩৫ জন এবং কাড়াপাড়া ইউনিয়নে ৩২ জনকে ঘরসহ ভূমি দেয়া হবে। তাদেরকে জায়গার দলিল ও ঘরের চাবি হস্তান্তরের মাধ্যমে জেলার অন্ন্যান্য উপজেলার মত বাগেরহাট সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষনা করা হবে। সদর উপজেলায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম নুরুন্নবী উপস্থিত ছিলেন।
Dhaka
,
Wednesday, 4 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের চার বছর পরও কোটায় পাওয়া মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
ভুমিহীন মুক্ত ঘোষনা করা হবে
আজ বাগেরহাটকে ভুমিহীন মুক্ত ঘোষনা করা হবে
-
Reporter Name - আপডেট টাইম : 05:52:20 pm, Monday, 10 June 2024
- 196 বার
Tag :
ভুমিহীন মুক্ত ঘোষনা
জনপ্রিয় সংবাদ









