বাগেরহ্টা প্রতিনিধি
বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও আন্দোলন সংগ্রাম কমিটির সমন্বয়ক এম,এ সালাম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার ১৭টি ইউনিয়ন বিভিন্ন স্থানে পথসভা করেন। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপির এ নেতা।এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শমশের আলী মোহন, আহবায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, হাদিউজ্জামান হিরো, নাসির আহমেদ মালেক, মেহেবুবুল হক কিশোর, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজুর ইসলাম, সদর উপজেলা বিাএনপি নেতা আবুল কালাম আজাদ বুলু, কৃষখ দলের সভাপতি আসাফুল দৌলা জুয়েল , জাসাস সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, জেলা যুবদলের প্রধান সমন্বয়ক আয়ুব আলী মোল্লা বাবু, স্বেচ্ছা সেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, ছাত্র দলের সভাপতি ইমরান খান সবুজ, সাধারন সম্পাদক আলী সাদ্দাম দিপসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।পথসভায় এম এ সালাম বলেন, আমাকে জননেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, তার নির্দেশনা মেনে আমরা বাগেরহাটে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করবো। আমরা কোন ধরনের অরজগতা করবো না, আপনারা যেখানেই সন্ত্রাসী কর্মকান্ড দেখবেন সেখানেই তা প্রতিহত করবেন এবং বাগেরহাট জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখবেন। তিনি আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম বা ধর্মীয় উপাসনালয় ভাংচুর, কারো বাড়িতে হামলা-ভাংচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। কেউ এমন ঘটনা ঘটালে দল দায়ভার নেবে না এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় এম এ সলাম বাগেরহাট সদর হাসপাতালে আহত নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের দেখতে যান ও তাদের খোজ খবর নেন। পরে সদর হাসপাতালের তত্তবধায়ক, বাগেরহাট সদর মডেল থানা ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 06:55:31 pm, Thursday, 8 August 2024
- 172 বার
Tag :
আনন্দ মিছিল ও পথসভা
জনপ্রিয় সংবাদ




















