বাগেরহাট প্রতিনিধি
একেএম শহিদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক করায় বাগেরহাটে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ আগষ্ট) জুম্মাবাদ বাগেরহাট খান জাহান (রহঃ) দরগাহ মসজিদে ঠিকাদার কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। এর আগে গত ৮ আগস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহন করেন একেএম শহিদুর রহমান। তিনি অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ’র স্থলাভিষিক্ত হয়েছেন।এ কে এম শহিদুর রহমান ১৯৯১ সালে বিসিএস ১২তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি পুলিশ সুপার (এসপি) হিসেবে নোয়াখালী, বাগেরহাট, শরীয়তপুর এবং উপ-পুলিশ কমিশনার হিসেবে ডিএমপি ঢাকা ও সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পুলিশ কমিশনার হিসেবে সিএমপি চট্টগ্রামে দায়িত্ব পালন করেন।এছাড়াও তিনি ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এবং পুলিশ টেলিকম রাজারবাগ ঢাকায় দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে অসামান্য অবদান এবং অনন্য সেবাদানের স্বীকৃতিস্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল’ (পিপিএম) পদকে ভূষিত হন।মিলাদ ও দোয়া পরিচালনা করেন খান জাহান (রহঃ) দরগাহ মসজিদের খতিব মওলানা খালিদ হোসাইন। মিলাদ ও দোয়া শেষে সহস্রধিক মুসল্লীদের মাঝে তাবারক বিতরন করা হয়।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাট পৌরসভার সড়ক উন্নয়নে অনিয়মের অভিযোগ, পুরোনো ঠিকাদারের হাতেই একাধিক কাজ,
শহিদুর রহমানকে র্যাবের মহাপরিচালক করায় বাগেরহাটে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 08:00:35 pm, Friday, 9 August 2024
- 134 বার
Tag :
জনপ্রিয় সংবাদ



















