নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে কাজে ফিরেছে পুলিশের সকল ইউনিট। সোমবার সকাল থেকে জেলার ৯থানা ও ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন শুরু করেছেন। পুলিশের দায়িত্ব পালনের খবরে থানায় আসতে শুরু করেছেন সেবা প্রত্যাশীরা।এছাড়া জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে শিক্ষার্থীদের সাথে সকাল থেকে নিয়মিত দায়িত্ব পালন করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের। পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, মোঃ রাসেলুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। সাধারণ মানুষ ও রাতে হাসিমুখে পুলিশকে বরণ করে নিয়েছেন।রবি শেখ নামের এক ব্যক্তি বলেন, পুলিশের বড় স্যাররা আমাদের কাছে আসছেন। খুবই ভাল ব্যাহার করছেন। আমরাও তাদেরকে স্বাদুবাদ জানিয়েছি। আশাকরি পুলিশের তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে।বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, সকাল থেকে থানার কার্য্যক্রম স্বাভাবিকভাবে চলছে৷ বিভিন্ন সেবা প্রত্যাশিরা থানায় আসছেন, আমরা তাদের সেবা প্রদান করছি। পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছি বলে জানান তিনি।পুলিশ সুপার আবুল হাসনাত খান বলেন, সংকটময় সময় কাটিয়ে আজ থেকে সকল নাগরিকের জন্য সকল ধরনের পুলিশি কার্যক্রম পরিচালনা শুরু করা হয়। জেলার নয়টি থানা, তদন্ত কেন্দ্র ও ট্রাফিক পুলিশ যথাযথ দায়িত্বে ফিরে গেছেন। নাগরিকদের ভীতি সংশয় কাটিয়ে পূর্বের যেকোনো অপরাধসহ সব ধরনের পুলিশ সেবা নেয়ার আহবান জানান তিনি। পুলিশকে সহযোগিতার কামনা করেন তিনি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে কাজে ফিরেছেন ৯থানার পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা
-
Reporter Name - আপডেট টাইম : 07:51:57 pm, Monday, 12 August 2024
- 398 বার
Tag :
কর্মবিরতি প্রত্যাহার
জনপ্রিয় সংবাদ




















