নিজস্ব প্রতিদেক, বাগেরহাট
বাগেরহাট নার্সিং ইনিস্টিউটের অধ্যক্ষ মনোয়ারা বেগমের অপসারণসহ ১০ দফা দাবিতে ক্লাস বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার( ১৫ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সামনে জড় হয়ে শিক্ষার্থীরা এই বিক্ষোভ করেন। এর আগে সকাল থেকেই শিক্ষার্থীরা মুনিগঞ্জস্থ নার্সিং ইনস্টিটিউটের সামনে জড় হয়ে বিক্ষোভ করেন। বাগেরহাটের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেন। শিক্ষার্থীরা জানান, ইনিস্টিউটের অধ্যক্ষ মনোয়ারা বেগম যোগদানের পর থেকে নানা অনিয়ম দূর্নীতি করে আসছে। শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা মেরে দেওয়া, হোস্টেল খাবারে অনিয়ম, প্রাক্টিক্যাল পরীক্ষায় কম দেওয়ার ভয় দেখানো, ভাউচার বানিজ্যের মাধ্যমে টাকা লুটসহ নানা অনিয়মত করে আসছেন তিনি। এতদিন আমরা ভয়ে মুখ খুলতে পারিনি। তার পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা।মারিয়া আক্তার মিস্টি নামের এক শিক্ষার্থী বলেন, আমরা অধ্যক্ষ মনোয়ারা বেগমের পদত্যাগ চাই। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না।শাকিল শেখ নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি যৌক্তিক। নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অধ্যক্ষ ম্যামের কাছ থেকে মুক্তি চায়।তবে শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মনোয়ারা বেগম বলেন, শিক্ষার্থীদের সাথে আমার শুসম্পর্ক রয়েছে। আমি কোন অন্যায় করিনি। কোন মহল হয়ত শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে এই ধরণের কর্মসূচি করাচ্ছে।শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হচ্ছে, ইনস্টিটিউট এর কোন শিক্ষক ইন্সট্রাক্টর ইনচার্জ পদে পদোন্নতি পাবে না, আগামী ১০ কর্ম দিবসের মধ্যে নতুন ইন্সট্রাক্টর ইনচার্জ নিয়োগ দিতে হবে। অকারণে উপবৃত্তির টাকা কাটা যাবে না।হোস্টেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ভাইবার মার্ক ও ফরমেটিভ এর মার্ক নিয়ে কোন শিক্ষক শিক্ষার্থীদের ভয়ভিতি দেখাতে পারবে না। ডাইনিং এর সকল বিষয়ের জন্য ছাত্র-ছাত্রীদের দারা নির্বাচিত কমিটি সকল সিদ্ধান্ত নিবে এবং উপদেষ্টা হিসেবে শিক্ষার্থীদের দারা বাছাইকৃত শিক্ষক থাকবে। ডাইনিং এর টাকা দিয়ে প্রতিষ্ঠানের কোন অনুষ্ঠান সংরঞ্জাম কেনা যাবে না। ভাউচার বাণিজ্য বন্ধ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে সকল কাজের সচ্ছতা ও জবাদীহিতা করতে হবে। ছাত্র-ছাত্রীদের জন্য আসা সকল বাজেটের সচ্ছতা নিশ্চিত করতে হবে।
Dhaka
,
Wednesday, 4 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের চার বছর পরও কোটায় পাওয়া মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাট নার্সিং ইনিস্টিউটের অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ
-
Reporter Name - আপডেট টাইম : 07:19:55 pm, Thursday, 15 August 2024
- 127 বার
জনপ্রিয় সংবাদ










