Dhaka , Sunday, 13 September 2026
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয় ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।। তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বাগেরহাটের ফকিরহাটে নার্সিং কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার -১

  • Reporter Name
  • আপডেট টাইম : 06:55:41 pm, Saturday, 31 August 2024
  • 62 বার
 বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনিকা সুলতানা নিশি (২০) নামে নার্সিং পড়ুয়া এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ, পরিবারের দাবি, ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে ফকিরহাট মডেল থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এসআই) আব্দুল আলিম শেখ এ মরদেহটি  উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আনিকা সুলতানা নিশি বাগেরহাটের ফকিরহাট উপজেলার জয়পুর গ্রামের শেখ মোঃ আরিফুল ইসলামের মেয়ে, সে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং এর শেষ বর্ষের ছাত্রী ছিলেন।নিহতের পরিবারের বরাত দিয়ে এসআই আব্দুল আলিম শেখ জানান, শনিবার ভোর রাতে পরিবারেরর লোকজন আনিকা সুলতানা নিশিকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে তার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে।নিহতের বাবা শেখ মোঃ আরিফুল ইসলাম জানান, গত১ (এক) বছর আগে আনিকা সুলতানা নিশির সঙ্গে খুলনা পূর্ব বানিয়াখামার এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে গাজী তানজিম শাহেদ সামিও ওরফে জোনায়েদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামীর সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে থাকে। এরই জের ধরে স্বামীর ওপর অভিমান করে সে আত্মহত্যা করতে পারে বলে তার ধারণা করেন ।এদিকে, ঘটনার আগের দিন অর্থাৎ শুক্রবার (৩০ আগস্ট) তাদের বিবাহ বার্ষিকী ছিল বলেও জানান তিনি,ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে, ময়নাতদন্তের প্রতিবেদন আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যাবে জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

khan

জনপ্রিয় সংবাদ

তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু

বাগেরহাটের ফকিরহাটে নার্সিং কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার -১

আপডেট টাইম : 06:55:41 pm, Saturday, 31 August 2024