বাগেরহাট প্রতিনিধি
আগষ্টে ঢাকার মিরপুরে বিপ্লব চলাকালে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী
আত্মগোপনে থাকা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনকে (২৮)
গ্রেফতারের পর হামলায় মোরেলগঞ্জ থানার ওসি, এক এ এস আই সহ ৩ পুলিশ আহত
হয়েছে। বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার
খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হচ্ছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল
হাসান, এ এস আই রবিউল ইসলম ও পুলিশ কনস্টেবল মো. শাহীন খান। আহতদের রাত
দেড়টার দিকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মগোপনে থাকা
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীন বাগেরহাটের শরণখোলা
উপজেলার রায়েন্দা গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে।বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ওসি ডি এস বি মো, শহীদুজ্জামান জানান, আগষ্টে ঢাকার মিরপুরে বিপ্লব চলাকালে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মীর বনি আমীনসহ তার সহযোগীরা মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী গ্রামে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে এমন সংবাদ আসে পুলিশের কাছে। বুধবার
দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ সেখানে অভিযান চারায়।
এসময়ে বনি আমীন ও তার সহযোগীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পুলিশের
উপর হামলা করলে থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান,
এএসআই রবিউল ইসলম ও পুলিশ কনস্টেবল মো. শাহীন খানসহ ৩ জন আহত হন। এই
হামলার মধ্যেও অন্যরা পালিয়ে গেলেও পুলিশ বনি আমীনকে গ্রেফতার করে থানায়
নিয়ে আসে। আহত দুই পুলিশ কর্মকতাসহ তিনজনকে বুধবার রাত দেড়টার দিকে
মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে পুলিশের কাজে বাঁধা,
মারপিট করে পুলিশ সদস্যদের আহতের ঘটনায় গ্রেফতার বনি আমীনসহ তার
সহযোগীদের নামে মোরেলগঞ্জ থানার এসআই রাম উত্তম রায় বাদি হয়ে মামলা দায়ের
করেছেন। গ্রেফতার বনি আমীনকে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে সোপর্দ
করলে বিচারক তাকে করাগারে প্রেরণের নির্দেশ দেন।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশের দুই কর্মকর্তাসহ আহত ৩
-
Reporter Name - আপডেট টাইম : 06:21:32 pm, Thursday, 26 December 2024
- 49 বার
জনপ্রিয় সংবাদ




















