বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ষড়যন্দ্র মূলক মিথ্যা মামলার ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতির (২৬ ডিসেম্বর)সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে প্রবাসী শেখ শহিদুল ইসলাম সোহাগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় প্রবাসীর বৃদ্ধ পিতা (অবঃ) সরকারি চাকুরিজিবি পিতা আব্দুস সালাম শেখ, মাতা- তাসলিমা বেগম এবং স্ত্রী তানিয়া আক্তার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে প্রবাসী শেখ শহিদুল ইসলাম সোহাগ জানান, আমি দীর্ঘ ১২ বছর ধরে প্রবাসে থাকি। গত ২০ অক্টোবর সিঙ্গাপুর থেকে দেশে আসি। আমি প্রবাসে থাকাকালিন ইতিপূর্বে আমার বাড়ীতে একাধিক বার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আমার একমাত্র বোন নওশিন পুরবী ডালিয়া সে হাড়িখালি গ্রামে নিজ বাড়িতে দুই সন্তান ও পরিবার নিয়ে বসবাস করে। তার স্বামী রিয়াদ মোরশেদ রাসেল আমার বোনকে বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। আমার বোন ভগ্নিপতির নামে বাড়ি লিখে দিতে অস্বীকার করে। এতে আমার ভগ্নিপতি ক্ষিপ্ত হয়ে ওঠে ও শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এক পর্যায়ে আমার বোনকে কিছু লোক সঙ্গে করে চক্রান্ত করে মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাসিয়ে দেয়। বর্তমানে আমার বোন সাজানো মিথ্যা মাদক মামলায় জেল হাজতে আটক আছে।
গত ১৭ডিসেম্বর দুপুরে আমার ভগ্নিপতি রাসেলসহ অজ্ঞাতনামা একজন আমার বাসা থেকে আমার বোনের দুইটি পুত্র সন্তানকে জোর পূর্বক তার সঙ্গে নিয়ে যায়। এমতাবস্থায় তার ছেলে দুটি তাদের পিত্রালয়ে মায়ের অভাবে অসুস্থ এবং পড়াশোনা বন্ধ আছে। তাদের ভবিষ্যৎ অনিশ্চিত।তিনি আরো বলেন, গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভগ্নিপতি রাসেল ও রাব্বিসহ তাদের কয়েকজন সহযোগী দুইটি মোটরসাইকেলে আমাদের বসত বাড়ির মধ্যে প্রবেশ করে। আমার পিতা আব্দুস সালাম এর নাম ধরিয়া তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তারা আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রাননাশের হুমকি প্রদান করে। তখন আমার মাতা প্রান ভয়ে নিরুপায় হয়ে জরুরি সেবা ৯৯৯ এ ফোন করিলে বাগেরহাট সদর মডেল থানা থেকে পুলিশ আমাদের বাড়িতে যায়। এখন আমরা পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি। এ জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
Dhaka
,
Wednesday, 4 November 2026
বিজ্ঞপ্তিঃ
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
শিরোনাম :
বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের চার বছর পরও কোটায় পাওয়া মেয়ের চাকরি বহাল থাকার অভিযোগ
জাতীয় ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পেলেন বাগেরহাটের সৈয়দ মোরশেদ আনোয়ার
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বাগেরহাটে যুবদলের প্রস্তুতি সভা
বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে চেক বিতরণ
বাগেরহাট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
বাগেরহাট প্রেসক্লাবে সড়ক মন্ত্রীর এসি প্রদান
বাগেরহাটে ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না —–ডা. শফিকুর রহমান
জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি
বাগেরহাট পৌর যুবদলের আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
বাগেরহাটে ষড়যন্দ্রমূলক মিথ্যা মামলা ও হুমকির প্রতিবাদে প্রবাসীর সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : 04:06:22 pm, Thursday, 26 December 2024
- 52 বার
Tag :
প্রবাসীর সংবাদ সম্মেলন
জনপ্রিয় সংবাদ










