বাগেরহাট প্রতিনিধি
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তৃণমূল পর্যায়ে অর্থায়ন নিশ্চিত এবং বাজেট প্রণয়নে জনগণের প্রয়োজনীয়তার ভিত্তিতে উদ্যোগ নেওয়ার দাবিতে বাগেরহাটে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ডিসেম্বর) সকালে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের দক্ষিপাড়া বালুর মাঠে সাধারণ জনগণ ও এসিজেএসডি যুব গ্রুপের উদ্যোগে এই শুনানি অনুষ্ঠিত হয় । এতে সহযোগিতা করে একশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থা ।
গণশুনানিতে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিখিল চন্দ্র দাস, মির্জা মেহেদি হাসান, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, কামরুজ্জামান শিমুলসহ শতাধিক স্থানীয় বাসিন্দা।বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ মানুষের জীবিকা উন্নয়নে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি, পানির সুষ্ঠু ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং নারীর ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নিতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় যুবদের প্রশিক্ষণ প্রদান ও সরকারের বরাদ্দ বৃদ্ধি করার আহ্বান জানান তারা।
গণশুনানিতে কাড়াপাড়া ইউনিয়নের পানির সংকট সমাধানে গভীর নলকূপ স্থাপনের দাবি উত্থাপন করেন যুব দলের সদস্য মো. রবিউল ইসলাম। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. জাহিদ ইসলাম দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে একটি গভীর নলকূপ স্থাপন করা হবে।
এই গণশুনানি স্থানীয় পর্যায়ে জলবায়ু অর্থায়নের গুরুত্ব¡ তুলে ধরতেও মানুষের দাবি প্রয়োজন বুঝতে একটি কার্যকরী উদ্যোগ হিসেবে প্রশংসিত হবে বলেও মত এলাকাবাসীর।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে তৃনমুলে জলবায়ু অর্থায়নের দাবিতে গণশুনানি অনুষ্ঠিত
-
Reporter Name - আপডেট টাইম : 10:43:28 pm, Monday, 30 December 2024
- 62 বার
Tag :
গণশুনানি অনুষ্ঠিত
জনপ্রিয় সংবাদ




















