নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে মসজিদের জমির বিরোধ নিরসনের দাবিতে মানববন্ধন করার সময় মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করেছেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান। বুধবার (২৯ জানুয়ারি) বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদলত-১ এ এই মামলা দায়ের করেন। মামলায়, আইয়ুব আলী শেখ, টুটুল শেখ, আলম শেখ, হোসেন শেখ, সবুজ শেখসহ ১১ জনকে আসামী করা হয়েছে। মামলা সূত্রে জানাযায়, বাগেরহাট সদর উপজেলার আফরা মধ্যপাড়া জামে মসজিদের বিরোধীয় জমির বিষয়ে মানববন্ধন করার সময়ে গেল ২২ জানুয়ারি আসামীরা মসজিদের মুসল্লিদের উপর হামলা করে। এতে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হান্নান শেখ গুরুতর আহত হয়। হামলাকারীরা শেখ আব্দুল হান্নানের কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শেখ আব্দুল হান্নান বলেন, ১৯৪৭ সালে আফরা মধ্যপাড়া মসজিদ প্রতিষ্ঠিত হয়। অনেক ইমাম, মুয়াজ্জিন, সভাপতি ও সম্পাদক এই মসজিদের দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েক বছর আগে স্থানীয় আইয়ুব আলী শেখ ওই মসজিদের ইমাম হিসেবে নিয়োগ পায়। তার নিয়োগ পাওয়ার আগে মসজিদের পক্ষে তৎকালীন সভাপতির নামে মসজিদের সামনে থাকা রেলওয়ের কিছু জমি ইজারা ছিল। পরবর্তীতে আইয়ুব আলী শেখ ইমাম হিসেবে দায়িত্ব গ্রহনের পর মসজিদের সভাপতির নামে থাকা রেলওয়ের জমি তার নিজের নামে ইজারা নেয়। কিন্তু ওই জমি বিগত দিনে মসজিদের কাজে ব্যবহৃত হত। জমির আয় মসজিদ পরিচালনায় ব্যয় করা হত।বিষয়টি মসজিদ কমিটি এবং স্থানীয় মুসল্লীরা জানতে পেরে নতুন পরিচালনা কমিটি গঠন করে। পরবর্তীতে এই জমি নিয়ে মামলা হয়।উচ্চআদালত এই জমিতে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশনা দেয়। স্থিতি অবস্থা থাকা সত্তে¡ও ৫০-৬০ জনের একটি দল নিয়ে আইয়ুব আলী শেখ জোরপূর্বক ওই মসজিদের নিয়ন্ত্রণে থাকা একটি মৎস্য খামার থেকে ৩-৪ লক্ষ টাকার মাছ বিক্রি করে নিয়ে যায়। আমরা এসব ঘটনার বিচারের দাবিতে মামলা দায়ের করেছি।
Dhaka
,
Sunday, 13 September 2026
বিজ্ঞপ্তিঃ
শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়
মোরেলগঞ্জে জুলাই অভ্যুত্থান দিবসকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বিদ্যালয় তালা ঝুলিয়ে রেখেছেন স্কুল কর্তৃপক্ষ,
বাগেরহাটে বৃত্তি পরীক্ষা হল সুপারদের প্রশিক্ষণ
মাত্র ৬ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ ১১ বছরের মাহমুদ
প্রান্তিক অঞ্চলের মানুষের দ্বারপ্রান্তে শিক্ষা পৌঁছে দিতে বাউবি প্রতিশ্রুতিবদ্ধ” উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম
শিরোনাম :
তন্ত্র-মন্ত্র নয়, কৌশলেই ৩০ বছর ধরে সাপ ধরছেন শামছু
কচুয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচেই ৫-১ গোলে জয়
ঢাকার টপ ছিনতাইকারী আলামীনকে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।।
তিন শতাধিক বাস, হাজারো যাত্রী,বেহাল টার্মিনালে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি
মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা
বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ
মাছ-সবজির স্বপ্ন নিয়ে যাত্রা, এখন আলুর ভরসায় ধুঁকছে বাগেরহাটের প্রথম কোল্ড স্টোরেজ
কাপড় পেঁচিয়ে ফুটবল খেলা, মাদ্রাসাছাত্রদের হাতে বল তুলে দিলেন এডিসি
বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার
বাগেরহাটে মুসল্লীদের মানববন্ধনে হামলার ঘটনায় মামলায়
-
Reporter Name - আপডেট টাইম : 06:30:42 pm, Wednesday, 29 January 2025
- 65 বার
জনপ্রিয় সংবাদ




















